হোম
দর্শনীয়-স্থান

এশিয়ার ক্ষুদ্রতম মসজিদ শান্তাহারে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জুন, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বগুড়ার দুটি প্রাচীন ও ছোট মসজিদ। ইতিহাসের এই নিদর্শন দুটি আজ অনেকটাই পরিত্যক্ত। সেখান থেকে আর মুয়াজ্জিনের আজান শোনা যায় না। মসজিদ দুটিতে সর্বশেষ নামাজ পড়া হয়েছে প্রায় দেড়শ বছর আগে। ধারণা করা হয়, ১৭৭০ থেকে ১৭৯০ সালের মধ্যে মসজিদ দুটি নির্মিত হয়েছিল।

স্থানীয়দের দাবি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার তারাপুর ও মালশন গ্রামের এ দুটি স্থাপনা এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট মসজিদ। তারাপুর গ্রামে সরেজমিন দেখা যায়, মসজিদে সামান্য উঁচু একটি গম্বুজ রয়েছে। গম্বুজের ওপর আছে একটি মিনার। দেড় ফুট পুরুত্বের দেয়ালে ব্যবহৃত ইটগুলো আকারে খুব ছোট। মসজিদের দরজায় দুটি সুন্দর খিলান আছে। আছে মিম্বর এবং মেহরাব। চুন-সুরকি দিয়ে তৈরি স্থাপনাটি এতটাই পুরোনো যে, প্রথমে দেখে এটি মসজিদ মনে বলে হয় না।

জমিদারি প্রথার সময় আদমদীঘির এ অঞ্চল বিভিন্ন জমিদারের শাসনাধীন ছিল। সে সময় নাটোরের রানী ভবানীর জমিদারি ছিল প্রায় ১২ হাজার ৯৯৯ বর্গমাইলজুড়ে, যার মধ্যে আদমদীঘির বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত ছিল। রানী ভবানীর বাবার বাড়িও আদমদীঘির ছাতিয়ান গ্রামে।

কথিত আছে, তারাপুর গ্রামে তারাবানু নামে একজন মুসলিম নারী বাস করতেন। হিন্দুপ্রধান এলাকা হওয়ার কারণে ওই নারীর ইবাদত-বন্দেগিতে অসুবিধা হতো। তিনি একটি মসজিদ নির্মাণের আবেদন করেছিলেন। কিন্তু স্থানীয় সমাজপতিরা তাতে রাজি হননি। পরে রানী ভবানীর কাছে আবেদন করা হয়। রানী ভবানী তখন ছাতিয়ান গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার উদ্যোগেই পরে একটি মসজিদ নির্মাণ করা হয়।

ক্ষুদ্র এই মসজিদটি প্রস্থে ৯ ফুট, উচ্চতা মিনারসহ ১২ ফুট। মিনারটির ঘের ২৭ ফুট। মসজিদটির মেহরাব এতই ক্ষুদ্র যে, ভেতরে না গেলে চোখে পড়ে না। এর মেহরাবের উচ্চতা সাড়ে ৩ ফুট, প্রস্থ দেড় ফুট। এ ছাড়া দরজার উচ্চতা সাড়ে ৬ ফুট এবং প্রস্থ আড়াই ফুট। সর্বোচ্চ তিনজন এ মসজিদে নামাজ পড়তে পারেন।

মসজিদের এই স্থানটির বর্তমান মালিক ষাটোর্ধ্ব জয়েনুল উদ্দিন প্রামাণিক বলেন, আমার বাবা-দাদাও বলতে পারেননি এই মসজিদ কত পুরোনো। ধারণা করা হয়, মসজিদটির বয়স ৩০০ বছর পেরিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মসজিদটির সামান্য সংস্কার করেছি। সরকারের এ বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অন্যদিকে তারাপুরের এই মসজিদের মতো আরেকটি মসজিদ রয়েছে পাশের মালশন গ্রামে। এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা তারাপুর গ্রামের মসজিদের চেয়ে একটু বড়। নির্মাণশৈলী একই ধরনের। এই মসজিদটি সম্পর্কেও সঠিক ইতিহাস জানা যায় না। এখানে একসঙ্গে পাঁচজন নামাজ আদায় করতে পারেন। এই মসজিদের স্থানটির বর্তমান মালিক আমজাদ হোসেন (৭০) বলেন, আমি দাদার কাছে শুনেছি এই মসজিদটির বয়স ৩০০ বছরের বেশি। মসজিদের অবস্থা খুব জরাজীর্ণ।

মসজিদ দুটি কত আগে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিলেন, কেন এত ছোট ছিল, এসব বিষয়ের সঠিক ইতিহাস আড়ালে থাকলেও ঐতিহাসিক নিদর্শন হিসেবে এ দুটি অনেক গুরুত্ব বহন করে। কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগ এদিকে কোনো নজর দেয়নি কখনো। ভ্রমণপিপাসু ও ইতিহাস অনুসন্ধিৎসু শত শত দর্শনার্থী প্রতিদিন মসজিদ দুটি দেখতে ওই দুই গ্রামে যান। প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদ দুটির তদারক না করলে যে কোনো সময় নষ্ট হতে পারে প্রাচীন এই স্থাপত্য।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 6 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 7 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 11 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 1 day আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 1 day আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক