হোম
রংপুর

এক মাঘে শীত যায় না, বিএনপিকে হুঁশিয়ারি সারজিসের পঞ্চগড়ে।

আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি পঞ্চগড় || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে ৩০ এর অধিক জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে।  হুমকি দিয়ে চলেছে, অনেকে ঘরে থাকতে পারছে না। অতীত থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিএনপিকে উদ্দেশে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।সারজিস আলম বলেন, বিএনপি কি এখনও পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি-না সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। আমরা রাজনীতি করতে এসেছি। পুরোনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহবান করছি।

তিনি বলেন, ৪৮শতাংশ মানুষকে প্রতিপক্ষ বানিয়ে পঞ্চগড়-১ আসনে বিএনপি যদি রাজনীতি করতে চায় তাহলে এর মূল্য তাদের কাছে চুকাতে হবে। হয় সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন, না হয় আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। দেখি আপনারা কত পারেন, আর আমরা কত পারি।

আলাদা পোস্টে সারজিস অভিযোগ করেন, পঞ্চগড়ের মীরগড়ে বিএনপির নেতাকর্মীদের দ্বারা দোকান ভাঙচুর করা হচ্ছে, বাড়িতে আক্রমণ করা হচ্ছে, রগ কেটে নেয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিএনপির প্ল্যান কি?

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরে গেছেন সারজিস আলম। নওশাদ জমির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। সারজিস আলম শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও ৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জনই জামানত হারিয়েছেন। 
সারা বাংলা 13 hours আগে

ঠাকুরগাঁও পুলিশ লাইন্সে নবনির্মিত মোটরসাইকেল গ্যারেজ-এর শুভ উদ্বোধন।
রংপুর 13 hours আগে

এক মাঘে শীত যায় না, বিএনপিকে হুঁশিয়ারি সারজিসের পঞ্চগড়ে।
রংপুর 17 hours আগে

পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দোকান ভাঙচুর, হামলা ও প্রাণনাশের হুমকির
আইন-বিচার 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে জামায়াত নেতাকে কুপিয়ে
অপরাধ 1 day আগে

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও তিনটি আসনে বিএনপির জয় লাভ। 
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুব শক্তি নেতা আটক,৩ বছরের কারাদণ্ড।
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের রাজারহাটে ভোট দিতে এসে বিপাকে নারী ভোটার,জাল ভোটের অভিযোগ।
অপরাধ 2 days আগে

গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন।
আইন-বিচার 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক