admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ
তোমরা যারা নিয়ে ছিলে গুরু দায়ীত্ব
এই একটা মাস করি তোমাদের শ্রদ্ধা নিবেদন
ভাষার মাস নামে ক্ষেত বারো মাসের একটি মাস ফেব্রুয়ারি
বাংলায় ফাগুন মাসটাও আসে এই মাসে ঘুরেফিরে
আগুন ঝড়া ফাগুনে জ্বলে ছিলে তোমরা
বাংলা ভাষার দাবীতে রাজপথ হয়েছিল রক্ত রাঙা
পলাশ শিমুল সাথে আগুন রাঙা কৃষ্ণচূডা
পরেছে ঝড়ে জানিয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা ।
কত মায়ের বুক হয়েছে খালি
কত বোনের চোখের জলে বয়েছে নদী
তোমাদের প্রতি শ্রদ্ধায় হয় মাথা নত
তবু তো সেই একটি মাসেরই জন্য।
মোদের মুখে দিয়ে গেলে বুলি
আমরা তাতে চালালাম চুরি
ইংরেজীকে করিতে আপন
সরা বছর করছি ছুটোছুটি।
বাংলিশ এখন নতুন ভাষার নাম
সারা বছর চলে তাড়ি সুনাম।
কেন গো ভাই দিয়েছিলে ঢেলে
বুকের তাজা রক্ত
যদি থাকতে বেঁচে
পারতে কি করতে প্রতিহত?
রফিক, শফিক, বরকত, জব্বার
নামের মিছিলে আছে হাজারো নাম
তোমাদের লেখা প্লে কার্ডে যেমনটি ছিল লেখা
“ রাস্ট্র ভাষা বাংলা চাই”
তেমনি করে আজ আবার লিখতে চাই
“রাস্ট্র ভাষা বাংলার সম্মান চাই।
তোমাদের করিতে সম্মান
মোরা তৈরি করেছি শহীদ মিনার
বছরে এই একটি দিন মোরা হাঁটি খালি পায়ে
কাক ডাকা ভোরে গেয়ে উঠি প্রভাত ফেরি –
আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি
দিয়ে আসি এক তোড়া ফুল ছুরে মিনারের পাদদেশে।
এই হল মোদের নিবেদিত শ্রদ্ধা তোমাদের প্রতি।