admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২১ ১:০৫ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুর, নাগরিক ভাবনাঃ ওমর ফারুকী শিপনঃ প্রবাসে সবাই যায় পরিবারের মুখে হাসি ফুটাতে৷ তুহিনও ব্যতিক্রম নয়৷ সে পরিবারের মুখে হাসি ফুটাতে প্রবাসে গিয়েছিলো৷ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তিনি প্রবাসে গিয়ে পরিবারের মুখে হাসি ফুটানোর পরিবর্তে কষ্ট নিয়ে এসেছেন। ২০২০ সালের আগষ্টে তিনি সিঙ্গাপুরে করোনার আক্রান্ত হোন৷ চিকিৎসা নিয়ে সুস্থ হবার পর একদিন হঠাৎ তিনি দেখলেন নাক দিয়ে রক্ত বের হচ্ছে৷ প্রস্রাবের রাস্তা দিয়েও রক্ত বের হচ্ছে৷ তিনি হাসপাতালে যান৷ চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন তিনি বিরল রোগ এপ্লেসটিক এনেমিয়া রোগে আক্রান্ত।

ডাক্তাররা তাকে সুস্থ করার জন্য আপ্রান চেষ্টা করেন। এদিকে হাসপাতালের বিলও বেড়ে যাচ্ছে। উপায়হীন হয়ে তিনি আমাদের সাথে যোগাযোগ করেন৷ আমরা সিঙ্গাপুর প্রবাসীদের নিকট তার চিকিৎসার জন্য সাহায্য আবেদন করি। তখন সিঙ্গাপুর প্রবাসীরা যে যা পারে তাই দিয়ে তুহিন ভাইকে সাহায্য করেন। এক পর্যায়ে ডাক্তাররা বলেন তাকে দেশে এসে চিকিৎসা করার জন্য। তিনি সিঙ্গাপুর প্রবাসীদের কাছ থেকে যে টাকাটা পেয়েছিলেন তা নিয়ে দেশে চলে আসেন।
দেশে এসে তিনি চিকিৎসা চালাতে থাকেন৷ তিনি দেশে আছেন ৮ মাস যাবত৷ প্রতিমাসে তার রক্ত পরিবর্তন করতে হয়৷ আর একবার রক্ত পরিবর্তন করতে তার খরচ হয় ৪২ হাজার টাকা। তাছাড়া রক্ত পরিবর্তন করতে ডোনার লাগে৷ ডোনার যোগার করাও কষ্টসাধ্য৷ ডাক্তাররা পরামর্শ দিয়েছেন তার বনমেরু পরিবর্তন করলেই তিনি সুস্থ হয়ে যাবেন৷ বনমেরু পরিবর্তন না করা হলে প্রতিমাসে তাকে রক্ত পরিবর্তন করতে হবে৷ অনেকসময় ১৫ দিন পর একবার রক্ত পরিবর্তন করতে হয়। তিনি খবর নিয়ে জানতে পারেন বাংলাদেশে বনমেরু পরিবর্তন করতে খরচ হবে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা৷ এই টাকা তার পরিবারের পক্ষে বহণ করা অসম্ভব। তাই তিনি তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসী ভাইদের নিকট সহায়তা চেয়েছেন।
আমি তুহিনের বাড়িতে গিয়েছিলাম৷ তার অসহায় মা-বাবা ছেলের চিকিৎসার জন্য সবার নিকট সহায়তা চেয়েছেন৷ তার বৃদ্ধ মা-বাবার দিকে তাকিয়ে খুবই খারাপ লেগেছিলো। কোন মা-বাবাই চায় না তাদের চোখের সামনে আদরের সন্তান পরপারে চলে যাক৷ তুহিন স্বাভাবিকভাবে বাঁচতে চায়৷ আর আপনাদের সহায়তা পেলেই এটা সম্ভব৷ আসুন যার যার অবস্থান থেকে তার পাশে এসে দাঁড়াই। তুহিনকে সহায়তা পাঠাতে পারেন তার নিজস্ব ব্যাংক একাউন্টে অথবা বিকাশ নাম্বারে৷
মুক্ত কলম পরিবারের পক্ষ থেকে তুহিনের পাশে দাঁড়াতে সকল প্রতি আকুন্ঠ আবেদন জানাচ্ছি।
ব্যাংক একাউন্ট :1710301009970
সোনালী ব্যাংক, পলাশ ব্রাঞ্চ, নরসিংদী
বিকাশ নাম্বার : পারসোনাল
01608090665
সিঙ্গাপুরে তুহিনের বন্ধুর একাউন্ট নাম্বার :
নাম : Hayat Md Abul
ব্যাংক একাউন্ট : Posb savings
একাউন্ট নাম্বার : 355342034