হোম
ধর্ম ও ইসলাম

ইসলামের বিধান হচ্ছে পূর্নাজ্ঞ জীবন ব্যবস্থা যে মেনে চলবে তার জীবন শান্তিময় হয়ে উঠবে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ মে, ২০২০ ১:১২ অপরাহ্ণ

Mosque-mknewsbd

ফাইল ছবি

সম্পাদকীয়,ইঞ্জিনিয়ার হাসিনুর রহমানঃ ইসলামের বিধান হচ্ছে পূর্নাজ্ঞ জীবন ব্যবস্থা যে মেনে চলবে তার জীবন শান্তিময় হয়ে উঠবে। আজ ইসলামের বদনাম করার জন্য কাফেরের দল বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এতে সামিল হয়েছে মুসলিমদের লেবাসধারী বে-ইমানদার কাফেররা। মুসলিম জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি যার আছে পরিপূর্ণ জীবন বিধান ও গাইড লাইন কোরআন শরিফ যা আর অন্য কোন বিধানে নাই। ইসলামিক দেশ গুলি কতখানি ইসলামিক এই নিয়ে গবেষণা করেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হুসেন আসকারী। ইসলাম ধর্মে রাষ্ট্র ও সমাজ চলার যে বিধান দেয়া হয়েছে তা যে দেশগুলি প্রতিদিনের জীবনে মেনে চলে তা খুঁজতে যেয়ে দেখা গেলো,– যারা সত্যিকার ভাবে ইসলামিক বিধানে চলে তারা কেউ বিশ্বাসী মুসলিম দেশ নয়।

স্টাডিতে দেখা গেছে সবচেয়ে ইসলামিক বিধান মেনে চলা দেশ হচ্ছে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় অবস্থানে লুক্সেমবার্গ। তারপর এসেছে পর্য্যায়ক্রমে আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক ষষ্ঠ ও কানাডা সপ্তম অবস্থানে। মালয়েশিয়া ৩৮তম, কুয়েত ৪৮তম, বাহরাইন ৬৪তম, এবং অবাক করা কান্ড সৌদি আরব ১৩১তম অবস্থানে। গ্লোবাল ইকোনমি জার্নালে প্রকাশিত এই গবেষণায় বাংলাদেশের অবস্থান সৌদীদেরও নীচে।

গবেষণায় দেখা গেছে, মুসলমানরা নামাজ, রোজা, সুন্নাহ, কোরআন, হাদিস, হিজাব, দাড়ি, লেবাস নিয়ে অতি সতর্ক কিন্তু রাষ্ট্রীয়, সামাজিক ও পেশাগত জীবনে ইসলামের আইন মেনে চলেনা। মুসলমানরা পৃথিবীর সবার চেয়ে বেশি ধর্মীয় বয়ান,ওয়াজ নসিহত শোনে কিন্তু কোন মুসলিম দেশ পৃথিবীর সেরা রাষ্ট্র হতে পারেনি। অথচ গত ষাট বছরে মুসলমানরা অন্ততঃ ৩০০০ বার জুমার খুতবা শুনেছে।একজন বিধর্মী চাইনিজ ব্যবসায়ী বলেছেন, মুসলমান ব্যবসায়ীরা আমাদের কাছে এসে দুই নম্বর নকল জিনিষ বানানোর অর্ডার দিয়ে বলে, অমুক বিখ্যাত কোম্পানির লেবেল লাগাবেন। পরে যখন তাদেরকে বলি আমাদের সাথে খানা খান, তখন তাঁরা বলেন, হালাল না, তাই খাবোনা। তাহলে নকল মাল বিক্রি করা কি হালাল?

একজন জাপানি নব্য মুসলিম বলেছেন, আমি পশ্চিমা দেশগুলিতে অমুসলিমদের ইসলামের বিধান পালন করতে দেখি, আর পূর্বের দেশগুলিতে ইসলাম দেখি কিন্তু কোন মুসলিম দেখিনা। আলহামদুলিল্লাহ, আমি আগেই ইসলাম এবং মুসলমানদের পার্থক্য বুঝেই আল্লাহর ধর্ম গ্রহন করেছি।

ইসলাম ধর্ম শুধু নামাজ রোজা নয়, এটি একটি জীবন বিধান এবং অন্যের সাথে মোয়ামালাত আর মোয়াশারাতের বিষয়। একজন নামাজ রোজা পড়া আর কপালে দাগওয়ালা মানুষও আল্লাহর চোখে একজন মোনাফেক হতে পারে।

নবী করিম (সাঃ) বলেছেন, আসল সর্বহারা আর রিক্ত মানুষ হচ্ছে তারা, যারা কেয়ামতের দিন রোজা, নামাজ, অনেক হজ্জ্ব, দান খয়রাত নিয়ে হাজির হবে কিন্তু দুর্নীতি করে সম্পদ দখল, অন্যদের হক না দেয়া, মানুষের উপর অত্যাচারের কারণে রিক্ত হস্তে জাহান্নামে যাবে।

সারা বিশ্বে ইসলামের পোষাকধারী কিছু নাস্তিক শান্তির ধর্ম ইসলামকে বিকৃত করতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। ইসলাম ধর্মে কোথাও বলেনি যে মানুষের হক মেরে খাও, দুর্বলদের উপর জুলুম কর, চুরি কর, ইসলামে সর্বস্তরে বলা আছে ন্যায় পরায়নতার কথা। ইসলাম কি? ইসলাম হচ্ছে পূর্ণাজ্ঞ জীবন বিধান। যার শতভাগ আদায় করতে পারলে পুরো পৃথিবী শান্তিময় হয়ে যাবে। ইসলামের দুটি অংশ, একটি হচ্ছে বিশ্বাসের প্রকাশ্য ঘোষণা যাকে ঈমান বলা হয়, আর একটি হচ্ছে বিশ্বাসের অন্তর্গত বিষয় যাকে এহসান বলা হয়, যা ন্যায়গত ভাবে সঠিক সামাজিক নিয়ম কানুন মেনে চলার মাধ্যমে বাস্তবায়ন হয়। দুটোকে একত্রে যুক্ত না করলে ইসলাম অসম্পূর্ন থেকে যায় যা বিশ্বের প্রতিটি মুসলমান দেশে হচ্ছে।

ধর্মীয় বিধি নিষেধ মানা যার যার ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পড়ে এবং এটি আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয়। কিন্তু সামাজিক বিধি নিষেধ মেনে চলা একজন বান্দার সাথে অন্য বান্দার মধ্যকার বিষয়। অন্য কথায় ইসলামিক নীতিমালা যদি মুসলমানরা নিজেদের জীবনে ব্যবহারিক প্রয়োগ না করায় মুসলিম লেবাসধারী সমাজে দুর্নীতিতে ছড়িয়ে গেছে এবং আমাদের জীবন হবে অসম্মানজনক ভাবতেই অবাক লাগে এতসুন্দর বিধান যে জাতির হাতে আছে কিভাবে সে জাতি অপরাধ করে? সারা পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ আল-কোরান যেখানে পূর্ণাজ্ঞ জীবন বিধান দেওয়া আছে, অথচ বিশ্বের কিছু নাস্তিক দেশের চক্রান্তে মসলমানদের নামধারী কিছু নাস্তিক সংযুক্ত হয়ে এই ধর্মকে বিতর্কিত করছে এট সেই নাস্তিকদের চাল।

এরি’ই ফলস্বরুপ আল্লাহ্‌ পাক আমাদের উপর নারাজ হয়ে করোনাভাইরাসের মত গজব দিয়েছেন। তিনি এই বুঝাতে চেয়েছেন এই পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ক্ষমতা দেখাও তোমারা পারমাবিক বোমা বানিয়েছ? শক্তিশালী অস্ত্র বানিয়েছ? আমার ক্ষমতার কাছে তোমাদের শক্তি অতি সামান্য যা ধুলিরকণার চেয়েও ক্ষুদ্র। অথচ আমি চাইলে আসমান জমিনকে এক সাথে মিশিয়ে ফেলতে পারি আমার এক গজব তোমাদের মানে পুরো পৃথিবীকে লক ডাউন করে দিয়েছি। আমি চাইলে দিন হয় আমি চাইলে রাত হয়।

ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম অথচ মুসলমানরা নিকৃষ্ট জাতিদের অনুসরণ অনুকরণকারী। এই সব কারণে আজ মুসলমান নির্যাতিত  আল্লাহ্‌ পাক আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বিভিন্ন ভাবে আমাদের সতর্কবানী দিয়ে জানান দিচ্ছেন যেন আমরা সাবধান হয়ে যাই। আরবের শাসকরা আজ পশ্চিমা শাসক গোষ্ঠির কাছে মাথানত করে তাদের সাথে মদ আর মেয়ে নিয়ে ব্যস্ত নিজেদের সুবিধা মত কোরআন এর আইনকে অমান্য করে নিজেদের সুবিধা মত জারি করছে।

আল্লাহ্‌ পাক আর কত সয্য করবেন। এই দুনিয়ায় আমরা কতদিন থাকবো ৭০ বছর ১০০ বছর এর পর? তিনার কাছে যেতেই হবে। ওই অন্ধকার কবরের সাথী হবেনা কোন সম্পদ। গরীবের হক মেরে কয়দিন খাবেন? এখনও সময় আছে নিজেকে বদলানোর নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের কণ্যানে নিজেকে উৎসর্গ করুন না পারেন তাদের জন্য আল্লাহ্‌ পাকের কাছে দোয়া করুন মহান আল্লাহ্‌ আমাদের ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ্‌ পাক আমাদের কাফের সয়তানের হাত থেকে রক্ষা করুন ও আমাদের ক্ষমা করে প্রকৃত মুসলিমদের হেফাজত করুন ও বে-ধর্মীদের হেদায়েত দান করুন আমিন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 9 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 11 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 15 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক