admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকাঃ সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে সাভার উপজেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম এর কাছে সাভার উপজেলা নির্বাচনে অফিস কার্যালয়ে চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন । গতকাল বৃহস্পতিবার ছিলো জমা দেওয়া শেষ তারিখ। তাই সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে নির্বাচন অফিসে আসেন। আগামী ২৯ শে ডিসেম্বর ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ।
সাভার উপজেলা রির্টানিং অফিসার রফিকুল ইসলাম জানায় : ইয়ারপুর ইউনিয়ন উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোট ১৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৩ ডিসেম্বর সকালে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে। ১০ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১১ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা মার্কায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোল্লা মোহাম্মদ মোশাররফ হোসেন মুসা,
এবং স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন ভূইয়া, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির সরকার, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু , বকুল ভূইয়া, আকবর হোসেন মৃধা, বিএনপির সমর্থিত দেলোয়ার সরকার, মিনি আক্তার, জিল্লা রহমান, জাতীয় পার্টির আল কামরান, আবুল হোসেন, আব্দুর রহমান, মজুল হক।
স্থানীয়রা জানান আগামী ২৯ ডিসেম্বর ইয়ারপুর ইউনিয়নের উপনির্বাচন জমে উঠেছে তার কারন বলেন আওয়ামী লীগেরে একজন নৌকা প্রতীক নিয়ে আরেকজন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছে এদের দুইজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে।
সাভার উপজেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,ইয়ারপুর ইউনিয়নে সর্ব মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩শত ৬১ জন যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮শত ৯০ জন এবং নারী ভোটার ৪০ হাজার ৪শত ৭১ জন।৯টি ওয়ার্ডের ৪২ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা কাজ করে যাচ্ছেন।