admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ
রেড্ডিউ নিংদার, স্টাফ রিপোর্টার ইন্দোনেশিয়াঃ রাষ্ট্রপতি জোকো উইডোডো ভাবছেন যে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী শহর আগামী ২০২৪ সালে স্থানান্তরিত হবে। জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া, নতুন নাম নুসানতারা। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী কালিমানতান রাজধানী পাল্টাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া।
দেশটির সবচেয়ে বড় শহর জাকার্তার স্থলে নতুন রাজধানী হিসেবে বর্নিও দ্বীপের একটি এলাকাকে রাজধানীর স্বীকৃতি দিয়েছে তারা তবে সে দেশের সরকার আগামী ২৪ সালে স্থানতরিত হবে বলে মনে করছেন।
নতুন রাজধানী হিসেবে দেশটির বর্নিও দ্বীপের কালিমানতান এলাকাকে বেছে নিয়েছে ইন্দোনেশিয়ার প্রশাসন। দেশটির পার্লামেন্টের স্পিকার পুয়ান মহারানি বলেছেন, ইতোমধ্যে আইনসভায় রাজধানী জাকার্তা থেকে বর্নিও দ্বীপের কালিমানতানে স্থানান্তরের বিষয়ে একটি বিলের অনুমোদন দেয়া হয়েছে। য ২০২৪সালে বাস্তবায়ন করা হতে পারে।