হোম
আন্তর্জাতিক

ইউক্রেনে হামলা করবে না রাশিয়া,যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ইউক্রেনে হামলা করবে না রাশিয়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক। ইউক্রেন আক্রমণ করার কোনো ইচ্ছা নেই বলে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে রাশিয়া। গতকাল সোমবার উভয় দেশের কর্মকর্তারা জেনেভায় উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়। সাত ঘণ্টাব্যাপী বৈঠকের পর উভয়পক্ষ উত্তেজনা কমাতে সম্মত হয়। কিন্তু আলোচনার পর বড় কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। প্রায় এক লাখ রুশ সৈন্য ইউক্রেন সীমান্তের কাছে রয়েছে বলে ধারণা করা হয়। যার ফলে রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে বলে আশঙ্কা ও সতর্কতা জারি করা হয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে।

যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে রাখে, ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিকে, পশ্চিমের সাথে মস্কোর সংঘর্ষ বাধার ঝুঁকিগুলোকে একেবারে গুরুত্বহীন মনে না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। বৈঠকের পর রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সাংবাদিকদের বলেন, আমরা আমাদের সহকর্মীদের বুঝিয়েছি ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা ও উদ্দেশ্য নেই।

তিনি বলেন, সেনাবাহিনীর যুদ্ধ প্রশিক্ষণের জন্য সমস্ত ব্যবস্থা আমাদের ভূখণ্ডের মধ্যেই পরিচালিত হয় এবং ইউক্রেনে হামলার বিষয়ে ক্রমবর্ধমান পরিস্থিতির আশঙ্কা করার কোনো কারণ নেই। ইউএস ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান এই আলোচনাকে অকপট এবং স্পষ্ট হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেন সংকটের পর এই প্রথম যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনার সুযোগ পেল। সংকট সমাধানের ব্যাপারে বিরাট সুযোগ ছিল দুপক্ষের সামনে। কিন্তু আলোচনা পরিপূর্ণতা পায়নি। রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সরবে কি-না কিংবা ন্যাটো পূর্ব ইউরোপ থেকে সরবে কি-না তা স্পষ্ট হয়নি।

তবে যতটুকু আলোচনা হয়েছে তাতে উভয়পক্ষই তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং অন্তত ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখার সম্ভাবনার ক্ষেত্রে দুপক্ষের দাবিগুলো নির্ধারণ হয়েছে। তারপরও উভয় পক্ষের মধ্যে ব্যবধান রয়েই গেল। ইউক্রেনের সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেওয়ার কোনো আশ্বাস যুক্তরাষ্ট্রকে দেয়নি রাশিয়া।

আর রাশিয়া দাবি করেছিল, ন্যাটোকে একটি কাস্ট-আয়রন গ্যারান্টি দেওয়া উচিত, তারা কখনই ইউক্রেনকে সদস্যপদ দেবে না। আলোচনায় রাশিয়ার এ দাবি যুক্তরাষ্ট্র সরাসরি প্রত্যাখ্যান করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্য সামরিক মহড়া এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা সীমিত করার জন্য কিছু প্রস্তাব করে। কিন্তু রাশিয়া তাতে সাড়া দেয়নি। তবে আশাবাদীরা বলছেন, দরকারি আলোচনা হয়েছে। রাশিয়া জোর দিয়েই বলেছে ইউক্রেন আক্রমণ করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাদের নেই। আর হতাশাবাদীরা বলছেন, মার্কিন কর্মকর্তারা এখনও নিশ্চিত নয় যে, রাশিয়া এই সংকটের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার বিষয়ে সিরিয়াস কি-না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 4 hours আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 20 hours আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 1 day আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 2 days আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 4 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 5 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 5 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 5 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 5 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক