হোম
নির্বাচিত কলাম

ইঁদুরের গর্ত খুঁজে পেলেই শুরু খোঁড়া খুঁড়ি করে ধান সংগ্রহ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

জামাল উদ্দিন, চিরিরবন্দও,দিনাজপুর প্রতিনিধি: এভাবে মাঠে ইঁদুরের গর্ত খুঁজছেন পিতা-পুত্র। ইঁদুরের গর্ত খুঁজে পেলেই শুরু করছেন খোঁড়াখুঁড়ি। সেই গর্তের ভেতর ইঁদুরের রাখা ধানের শীষ খুঁজে বের করে আনছেন। এ ধান সিদ্ধ করে চাল বানিয়ে ভাত রান্না করে স্ত্রী-সন্তান নিয়ে খাবেন তারা। এর সাথে পালন করবেন নবান্ন উৎসব। সোমবার (২৫ নভেম্বর) সকালে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার খামার সাতনালা রফিকুল ভাটা সংলগ্ন চিনিবাস ডাঙ্গা নামক  স্থানে গিয়ে ইঁদুরের গর্ত থেকে ধানের শীষ বের করে আনা পিতা-পুত্র দু’জনের দেখা মেলে। তাদের বাড়ি উপজেলা খামার সাতনালা গ্রামে। সকালে তারা দুমুঠো ভাত খেয়েই জীবিকার অন্বেষণে এই চিনিবাস ডাঙ্গা মাঠে এসেছেন।

শীত উপেক্ষা করে হিম শীতল বাতাসের মধ্যেই সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত চলবে তাদের ধানের শীষ সংগ্রহের কাজ। তাদের হাতে খোন্তা, কোদাল, বাইশ ও বস্তা দেখা গেছে। ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করতে আসা একরামুল হক (৪৪) দৈনিক ইত্তেফাককে বলেন, আমি ভাটায় কাজ করি। এখন পর্যন্ত ভাটায় তেমন কাজ শুরু হয়নি। আর প্রতি আমন মৌসুমে আমি খেত-খামার থেকে ধানের শীষ সংগ্রহ করি। তবে বছরের অন্য সময় রিক্সাও চালাই। সব গর্ত খুঁড়ে ধান পাওয়া যায় না। কোনো কোনো গর্তে ভালো ধান পাওয়া যায়। আবার কোনো গর্তে কিছুই পাওয়া যায় না।

তবে এ কাজ করতে সাপের ভয়ও আছে। কারণ ইঁদুরের গর্তের মধ্যে অনেক সময় আবার সাপ থাকে। তারপরও পেটের দায়ে জীবন বাজি রেখে আমাদের এই কাজ করতে হয়। তিনি আরো বলেন, কষ্ট হলেও আমি এই কাজ করে প্রতিদিন ১৫-২০ কেজি ধান জোগাড় করতে পারি। আবার বেশিও হয়। কথা হয় চিনিবাস ডাঙ্গা মাঠের কৃষক বাবলু রায়ের সঙ্গে। তিনি জানান, আমন মৌসুমে সাধারণত ইঁদুর বেশি করে পাকা ধানের শীষ কেটে গর্তে নিয়ে যায়।

এ সময়টাতে মাঠে ইঁদুরের উপদ্রব বেশি হয়ে থাকে। শুধু ইঁদুরের গর্ত থেকেই নয়, ধান কাটার পর খেতে ধানের যে সব শীষগুলো পড়ে থাকে, সেগুলোও এই নারী-পুরুষরা কুড়িয়ে নিয়ে যায়। তবে আমরা তাদের কিছু বলি না। এ বিষয়ে আলোকডিহি জান বকস্ উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার দাস মুক্ত কলম বলেন, মূলত দারিদ্র্যের কারণেই পেটের জ্বালায় এসব নারী-পুরুষ ও শিশুরা খেত-খামার থেকে ধান সংগ্রহ করেন। তবে ইঁদুরের গর্ত থেকে ধানের শীষ সংগ্রহ করা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ অনেক সময় ইঁদুরের গর্তে সাপ থাকতে পারে। আর এতে যে কারও জীবন মৃত্যুর মুখেও পড়তে পারে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 27 minutes আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 59 minutes আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 16 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 18 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 22 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক