হোম
নির্বাচিত কলাম

আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল 

মনসুর আহাম্মেদ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ২৬ ফেব্রুয়ারীর প্রথম দিকে অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি প্রতিহিংসা ভুলে একটি সুন্দর, ভালোবাসার দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। মঙ্গলবার ঠাকুরগাঁও আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা যথেষ্ট উপযোগী রয়েছে। ভালো আছে। কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে নির্বাচন ব্যাহত হবে। সেটা হওয়ার সম্ভাবনা নেই। বড় দল হিসেবে একাধিক প্রার্থীর প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বলেন,বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এটা একটা স্রোতোশীর নদীর মতো। এখানে চারটা পাঁচটা করে ক্যানডিডেট থাকে। কিছু তো সমস্যা হবে। এটা বরাবর হয়ে আসছে, কোনো সমস্যা নাই। এটা হওয়া মানেই হচ্ছে বোঝা যায় যে এটি একটি বড় রাজনৈতিক দল।

সাংবিধানিক ও কাঠামোগত পরিবর্তনের গুরুত্ব প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার কর্তৃক গঠিত ছয়টি কমিশনের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তনের উদ্যোগের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমরা একটা ট্রানজেকশন পিরিয়ডে আছি। ফ্যাসিজম, কর্তৃত্ববাদী একটা অবস্থা থেকে ডেমোক্রেসি ট্রানজেকশন অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি,তৈরি হচ্ছি।

মির্জা ফখরুল বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই ব্যবস্থা নতুন হলেও, রাজনৈতিক দলগুলো আপাতত একমত হয়েছে এই কারণে যে, এটি চেক অ্যান্ড ব্যালেন্স’ তৈরি করবে এবং নিম্ন কক্ষকে এককভাবে ক্ষমতাসীন হতে দেবে না। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ: একটা ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে তাহলে দেখা যায় যে সে কর্তৃত্ববাদী হয়ে যায়। এক্ষেত্রে আমরা একমত হচ্ছি যে দুই ট্রামের বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়া যাবে না।

ক্ষমতার ভারসাম্য: রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে আসা হয়েছে। স্বাধীন বিচার বিভাগ: বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার বিষয়ে সবাই একমত হয়েছেন। মির্জা ফখরুল এই পরিবর্তনগুলোকে বাংলাদেশের রাজনীতিতে আসা মৌলিক পার্মানেন্টাল পরিবর্তন’ হিসেবে উল্লেখ করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনের ব্যক্তিগত কষ্টের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৫ বছর রাজনৈতিক জীবনে মনে হয়েছে আমি যদি আইনজীবী হতাম এতটা অত্যাচার আমার উপর হত না।

তিনি আশা না ছাড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমি আশাবাদী মানুষ। আমি জেলের পর জেলে গিয়েছি। ১৫ বছর কষ্ট করেছি কিন্তু আশা ছাড়িনি আমি এটা বিশ্বাস করি আমি যদি লড়াই করি, চলতে থাকি তাহলে নিঃসন্দেহে একদিন না একদিন বিজয় আসবেই।

নতুন প্রজন্মের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এনসিপি ছেলেদের একটি দল হয়েছে। ইয়াং বয়েজ। “আমাদের উচিত এ ধরনের ইয়াং ছেলেদেরকে স্বাগত জানানো। কারণ আমাদের পরে নিউ জেনারেশন দরকার হবে, যারা প্রকৃত অর্থে দেশকে কিছু দিতে পারবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ওঠা ‘সমঝোতার মানুষ’ সমালোচনার জবাব দেন মির্জা ফখরুল। তিনি বলেন,আমার সবচেয়ে বড় সমালোচনা হয় সোশ্যাল মিডিয়াতে। এ সময় মির্জা ফখরুল প্রশ্ন করেন,আর কতদিন যুদ্ধ করব? আর কতদিন মারামারি করবো, আর কতদিন আমরা হিংসা, খুন, জখম এসবের মধ্যে থাকব? আমাদের একটা জায়গায় আসা উচিত, এতে আমাদের সমাজটাকে আমরা একটা শান্তির মধ্যে নিতে পারব।

৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর কারাবন্দী খালেদা জিয়ার প্রথম প্রতিক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন, ম্যাডাম জিয়া অসুস্থ থাকা সত্ত্বেও যে ছোট্ট ড্রাফটে তার সংশোধনী বসিয়ে ছিলেন,তার প্রথম লাইনটি ছিল: প্রথম রাইটটা লেখবা এখন আর কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়।

মির্জা ফখরুল বলেন,দেখেন কত উঁচু মনের নেতা। এত ভয়াবহ ঘটনা, প্রায় ২ হাজার  ছাত্র, নারী, শিশু নিহত হয়েছে। ৬ বছর ধরে জেলে। প্রথম কথাই বললেন আর কোনো প্রতিহিংসা নয়। প্রতিশোধ নয়। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সুন্দর ভালোবাসার দেশ গড়বো। তিনি এটিকে নেলসন ম্যান্ডেলার মতো নেতাদের কণ্ঠস্বর উল্লেখ করে ইউনিক বলে আখ্যায়িত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুল, পিপি মো. আব্দুল হালিম, নারী শিশু আদালতের পিপি এন্তাজুল হক, ইউসুফ আলী সহ অন্যান্য আইনজীবীরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 6 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 8 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 11 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 1 day আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 1 day আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক