admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ
আরব আমিরাতের বিমানবন্দরে চুরির অভিযোগে ইসরায়েলি তিন পর্যটক গেপ্তার। শুল্কমুক্ত দোকান থেকে চুরির অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে তিন ইসরায়েলি নাগরিককে হাতেনাতে গেপ্তার করেছে দেশটির পুলিশ। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, দুবাইয়ে ঘুরতে যাওয়া ওই তিনজন বিমানবন্দরের একটি দোকান থেকে মদের বোতল, চকলেট ও স্বর্ণখচিত আইফোন চুরির চেষ্টা করেন। এ ঘটনায় অভিযুক্তদের অভিযুক্তদের কয়েক হাজার দিরহাম জরিমানা করা হয়েছে।
জরিমানা আদায় করার পর তাদের জেলে না দিয়ে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে বলা হয়, দুবাইয়ে ঘুরতে যাওয়া ওই তিনজন বিমানবন্দরের একটি দোকান থেকে মদের বোতল, চকলেট ও স্বর্ণখচিত আইফোন চুরির চেষ্টা করেন। এ ঘটনায় অভিযুক্তদের অভিযুক্তদের কয়েক হাজার দিরহাম জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করার পর তাদের জেলে না দিয়ে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া মাদক মামলায় জড়িত থাকার সন্দেহে আরেকজন ২৯ বছর বয়সী ইসরায়েলি পর্যটককে পুলিশ গ্রেপ্তার হয়েছে।
তার ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে আলোচনা চালানো হচ্ছে। ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তির পর অনেক ইসরায়েলি পর্যটক দুবাইয়ে বেড়াতে আসছেন। গত বছরও দুবাইয়ের হোটেল থেকে বিভিন্ন জিনিস চুরি করার সময় কয়েকজন ইসরায়েলিকে আটক করা হয়েছিল।