admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ
মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আবারও গুলি নিহত-৩ জন। এবারের হামলা হয়েছে বেভারলি ক্রেস্টে। শনিবারের (২৮ জানুয়ারি) ওই হামলায় তিন জন নিহত এবং চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে পুলিশের বরাত দিয়ে জানিয়ছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স-১১।
ঠিক এক সপ্তাহ আগে চীনা নববর্ষের প্রথম দিন লস অ্যাঞ্জেলেসের মন্টেরি পার্কে একটি বলরুম ড্যান্স হলে বন্দুক হাতে হামলা চালিয়ে ১০ জনকে হত্যার পর হামলাকারী বয়স্ক ব্যক্তি আত্মহত্যা করেন। বেভারলি ক্রেস্টে হামলার বিষয়ে পুলিশ জানায়,একজন আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালিয়েছেন ফোনে এমন খবর পাওয়ার পর স্থানীয় সময় শনিবার ভোররাত ২টা ৪০ মিনিটের দিকে পুলিশ এলিসন ড্রাইভের ২৭০০ ব্লকে উপস্থিত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ির ভেতরে এবং বাইরে মোট সাতজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানাগেছে।