হোম
ধর্ম ও ইসলাম

আজ ১০ মহররম,পবিত্র আশুরা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। পবিত্র আশুরা ঐতিহাসিক কারবালা প্রান্তরের শোকাবহ ঘটনাকে স্মরণ করতে প্রতি বছর এ দিনটি বিশেষ দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের মুসলমানদের কাছে দিনটির তাৎপর্যপূর্ণ অনেক। করোনার মহামারির কারণে যথাযোগ্য মর্যাদায় এবং স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে আজ বাংলাদেশেও পবিত্র আশুরা পালিত হবে।

দিবসটি উপলক্ষে প্রতিবছর সরকারি ছুটি থাকে। এ বছরও সরকারি ছুটি, তবে শুক্রবার হওয়ায় আজ এমনিতেই ছুটি। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন রা. এবং তার পরিবার ও অনুসারীরা হিজরি ৬১ সনের ১০ মহররম তথা এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। আল্লাহর দ্বীন ও রসুল সা.-এর সুন্নাহ দুনিয়ায় কায়েম রাখতে গিয়ে সেদিন ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে তারা যে ত্যাগ স্বীকার করেছিলেন, তা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মুসলমান স্মরণ করবে।

সেইসঙ্গে ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন ও রসুলের সুন্নাহ বুলন্দ রাখার প্রচেষ্টা চালিয়ে যাবেন মুসলমানরা। তবে ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যময় এ দিনটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ নানা রসম-রেওয়াজের মাধ্যমে পালন করেন, যার কোনো শক্ত ভিত্তি শরিয়তে নেই। তাই দিনটির সঠিক শিক্ষা গ্রহণ এবং তা বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখলেই সার্থকতা, তথা এর হক আদায় হবে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা।

তারা বলেন, ফোরাত নদীর তীরে আল্লাহর দ্বীন ও রসুল সা.-এর সুন্নাহ দুনিয়ায় কায়েম রাখতে গিয়ে সেদিন যদি ইমাম হোসাইন রা. জীবন না দিতেন, তাহলে সত্যিকার ইসলাম আজ পৃথিবীতে থাকতো না। কারণ তিনি যদি এজিদের প্রস্তাব মেনে নিয়ে তার হাতে বায়াত করতেন তাহলে আজ মানুষ ইসলামের জন্য জীবন দিতো না, বরং দুনিয়াজুড়ে রাজতন্ত্র কায়েম থাকতো।

এদিকে, দিনটি উপলক্ষে করোনাভাইরাসের কারণে চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী সংক্ষিপ্ত কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিভিন্ন সংগঠন ও সংস্থা। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে পবিত্র আশুরা পালন উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে। অর্থাৎ দিবসটি পালনের জন্য উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান বা জমায়েতের আয়োজন করা যাবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে ধর্মপ্রাণ নগরবাসী ইমাম বাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগেই জানানো হয়েছে।

বিভিন্ন জাতীয় দৈনিক আজ দিবসটি উপলক্ষে বিশেষ প্রবন্ধ, নিবন্ধ প্রকাশ করবে। এ ছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি রেডিও এবং টিভি চ্যানেলগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 20 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 21 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক