হোম
নির্বাচিত কলাম

অস্ট্রেলিয়ার সিনেটর রাইস বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ চান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ  বাংলাদেশে গুম, খুন, নির্যাতনসহ সব ধরণের মানবাধিকার লংঘনের ঘটনা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে অস্ট্রেলিয়ার সরকারের প্রতি আহব্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী সিনেটর জ্যানেট রাইস। বিশ্বের দেশে দেশে মানবাধিকার লংঘনের অভিনব এবং গুরুতর সব ঘটনা ঘটছে উল্লেখ করে ফেডারেল পার্লামেন্টের উচ্চকক্ষে দেয়া বক্তৃতার জ্যানেট রাইস বলেন, তার দল অস্ট্রেলীয় গ্রিনস বিশ্বাস করে যে সার্বজনীন মানবাধিকার একটি মৌলিক বিষয়। বিশ্বের সকল দেশের সকল মানুষের অবশ্যই মানবাধিকারের প্রতি সম্মান রাখা উচিত। তার পার্টি অস্ট্রেলীয় গ্রিনস-এর পররাষ্ট্র বিষয়ক কোনো ইস্যু এটি। পার্টির বিদেশনীতি পরিচালনায় এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রতিধ্বনিত হয়। সেখানে তিনিও মতামত ব্যক্ত করেন বলে জানান।
অস্ট্রেলিয়ান পার্লামেন্টের উচ্চকক্ষে গত ৮ ফেব্রুয়ারী ২০২৩ খ্রীঃ বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি এবং দেশে দেশে মানবাধিকার লংঘনকারীদের বিরুদ্ধে ম্যাগনেটস্কি আইনের আওতায় নিষেধাজ্ঞা প্রদানের বিষয়টি পর্যালোচনার তিনি এই আহব্বান জানান। ১০ মিনিটের বক্তৃতার ভিডিওতে দেখা গেছে, চার মিনিটের মাথায় তিনি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেন। তার আগে পরে তিনি মিয়ানমার, ইরান, চীন,আজারবাইজানসহ বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির কথা উল্লেখ করেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টের সারাংশের উদ্ধৃতি দিয়ে বলেন, আমি বাংলাদেশের পরিস্থিতিও এখানে উল্লেখ করতে চাই।

দুঃখজনকভাবে আমরা দেশটির সরকার মানবাধিকার লংঘনের ঘটনাগুলো অব্যাহত রয়েছে বলে দেখছি। আমি অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশি বংশোদ্ভ‚তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। তাদের অনেকেই নিউ সাউথ ওয়েলসে থাকেন। তিনি বলেন আমি তাদের সঙ্গে একটি বৈঠক করেছি। তাদের সাহস ও ধৈর্য আমাকে প্রেরণা যুগিয়েছে। তাদেরকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা হয়েছিল দাবি করে সিনেটর জ্যানেট পার্লামেন্টে বলেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভ‚ত হত্যা, নির্যাতন এবং গুমের অভিযোগ রয়েছে। সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে সাংবাদিক এবং সমালোচকদের গ্রেপ্তার করছে। দেশের সুশীল সমাজের কণ্ঠরোধ করে রাখা হয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ সমকামীদের নিরাপত্তা নিশ্চিতেও ব্যর্থ হয়েছে। ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং নারীরা ব্যাপক সহিংসতা এবং যৌন নিপীড়নের মুখোমুখি হচ্ছেন। তিনি আরো বলেন, আমরা অস্ট্রেলিয়ার সরকারের প্রতি এই নৃশংসতাকে চিহ্নিত করা এবং দেশটিতে মানবাধিকার সুরক্ষায় যা যা করা প্রয়োজন তা করার আহবান জানাই।
উল্লেখ্য, সিনেটর জ্যানেট রাইস ৮ বছর ধরে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে রয়েছেন। সিনিয়র এ সিনেটর ত্রিশ বছরেরও বেশি সময় ধরে বিশ্বময় ন্যায়বিচার তথা মানবিক পৃথিবী গড়ার আন্দোলনে সক্রিয়। তিনি গ্রিনস পার্টির নেতা এবং তার অঞ্চলে পার্টি প্রতিষ্ঠাতাদের অন্যতম। পার্লামেন্ট মেম্বার হওয়ার আগে তিনি মেলবোর্নের পশ্চিমের মেরিবির্নং শহরের কাউন্সিলর এবং মেয়র হিসেবে কাজ করেছেন। জ্যানেট তার দলের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন বহু বছর। বৈশ্বিক শান্তি, গণতন্ত্র, পরিবেশগত স্থায়িত্ব, সাম্য এবং ন্যায়বিচারের একনিষ্ঠ সমর্থক জ্যানেট রাইস আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকারের প্রচারে অস্ট্রেলিয়ার পক্ষে এডভোকেসি করেন। মূলত এটিই তার রাজনীতির ভিত্তি। অস্ট্রেলিয়ান পার্লামেন্টে তিব্বতি, উইঘুর এবং অন্য সংখ্যালঘুদের ওপর কর্তৃত্ববাদীদের চাপ তথা মানবাধিকার লংঘনের ঘটনাগুলো নিয়মিত তুলে ধরেন তিনি। বিশ্বের যেখানেই মানবাধিকার লংঘনের ঘটনা ঘটুক তিনি সোচ্চার হন, নিন্দা করেন। চরম অবস্থায় অব্যাহতভাবে মানবাধিকার লংঘনকারী নেতাদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান পার্লামেন্টের মাধ্যমে ম্যাগনিটস্কি আইনের আওতায় নিষেধাজ্ঞা আরোপের ঘটনাও ঘটিয়েছেন অনেক বার।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু।
দুর্ঘটনা 24 minutes আগে

সুনামগঞ্জে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড।
আইন-বিচার 5 hours আগে

আশুলিয়া-সাভারে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী
আইন-বিচার 15 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন রিভলবার উদ্ধার।
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরি:জনমনে চরম আতঙ্ক।
অপরাধ 19 hours আগে

রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ:পঞ্চগড়ে শিল্পমন্ত্রী
রংপুর 19 hours আগে

দিনাজপুর ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী আটক।
আইন-বিচার 22 hours আগে

বগুড়ায় একদিনের নবজাতককে গলা কেটে হত্যা বাবা, মাসহ ৪ জন
অপরাধ 23 hours আগে

ঘা না শুকাতেই জামিনে মুক্তি সান্তাহারে মানুষের মাঝে আতঙ্ক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক