হোম
আন্তর্জাতিক

অরল্যান্ডোতে মহান বিজয়ের শ্রদ্ধাঞ্জলি সেন্ট্রাল ফ্লোরিডায়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোঃ পজিরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ গত শনিবার,সতেরো ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় বাঙালির প্রাণকেন্দ্র বোম্বে গ্রীলে মহান বিজয়ের একান্নতম বার্ষিকীতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্দ্যেগে স্মরণে শ্রদ্ধায় বর্ণাঢ্য বিজয় দিবস পালিত হয়। ১৯৭১ ষোলোই ডিসেম্বরের এই মহিমান্বিত দিনে বীর বাঙালি মুক্তিযুদ্ধ শেষে মহান বিজয়ের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে।সীমাহীন দুর্ভোগ, অবর্ণনীয় আত্মত্যাগ , আর নয় মাসের সশস্র সংগ্রামের মাধ্যমে এক সাগর-নদী রক্ত পেরিয়ে এ জাতি তার সর্ব শ্রেষ্ঠ অর্জন বিজয় মুকুট ছিনিয়ে আনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে। স্বাধীনিতা প্রিয় বাঙালি তার এই অনন্য গৌরবোজ্জ্বল দিনকে স্মরণীয় করতে সেন্ট্রাল ফ্লোরিডাবাসী লিটল বাংলাদেশ বোম্বে গ্রীলের সুস্বজ্জিত চত্বরে সমবেত হয়। সন্ধ্যা সাড়ে পাঁচটার মধ্যে নির্ধারিত উৎসব স্থান কানায় কানায় পুন্য হয়।

রাত সাড়ে ছয়টায় শুরু হয় স্মরণ সভা। এতে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ফ্লোরিডা মহা নগর আওয়ামী লীগ এর সংগ্রামী সভাপতি মোয়াজ্জেম ইকবাল আর সঞ্চালনায় ছিলেন জসীম উদ্দিন ও সালেহ করিমুজ্জামান। মঞ্চে আসন গ্রহন করেন উপদেষ্টা মাহবুবুর রহমান মিলন ,বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট আবদুর রশিদ ,শামসুস তোহা, মোহাম্মদ নূর,মিজানুর রহমান বাচ্চু , জসীম উদ্দিন , সালেহ করিমুজ্জামান। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান পর্বের সূচনা হয়। যাঁদের প্রাণের বিনিময়ে পরাধীনতার সৃঙ্খল ভেঙে রক্তাক্ত বিজয় অর্জিত হয়েছিল তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অতঃপর জাতির জনক সহ জাতীয় চার নেতা , স্বাধীনতা সগ্রামের সকল বীর শহীদ , ভাষা শহীদ, শহীদ বুদ্ধীজীবি, ত্রিশ লক্ষ আত্মউৎসর্গ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন জসীম উদ্দীন , এরপর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বর্ণনায় স্বাগত বক্তব্য রাখেন সালেহ করিমুজ্জামান।

জসীম উদ্দীন জাতি সংঘে সংযোজিত বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তি ” সকলের সাথে বন্ধুত্ব , কারো প্রতি বৈরীতা নয় ” এই নীতি মেনে চলার অঙ্গীকার করেন। মোহাম্মদ নূর আবেগঘন স্মৃতিচারণে ” এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ” বঙ্গবন্ধুর সাতই মার্চের ঘোষণায় মরণ যুদ্ধে লক্ষ কোটি প্রাণ কিভাবে আত্মহুতি দিয়ে মহান বিজয় ছিনিয়ে আনে তার বর্ণনা দেন।

উপদেষ্টা মাহবুবুর রহমান মিলন বলেন,বঙ্গবন্ধুকে কেন্দ্রকরে আবর্তিত হয়েছে এদেশের ইতিহাস, উন্মেষ ঘটেছিলো একটি জাতির জন্মগাঁথা। আর প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এশিয়ার টাইগার।সভাপতির বক্তব্যে মোয়াজ্জেম ইকবাল বলেন , একাত্তুরের ষোলোই ডিসেম্বরে মহান বিজয়ের স্বপ্ন তোরণে পৌঁছে বাঙালি জাতির হাজার বছরের সবশ্রেষ্ঠ অর্জন হয়েছে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা। স্বাধীনতার শহীদেরা যে মৌল চেতনার ভিত্তিত্বে বাংলাদেশ নাম রাষ্টের জন্মদিয়েছে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাম্যে- সম্প্রীতির জয়, মানবতার জয়, সততার জয়, ভোটাধিকার-ন্যায় বিচারের জয় নিশ্চিত করার আহবান জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংকৃতিক পর্বে কালজয়ী মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী পল্লী ইসলাম , মিজানুর রহমান বাচ্চু ও তালাত চৌধুরী।

লিপির অনবদ্য গীতিনিত্য সবাইকে নিয়ে যায় মাতৃভূমিতে। যাদের বিরামহীন প্রচেষ্টায় বিশাল বিজয়ানুষ্ঠান বিকশিত হয়েছে তারা হলেন শামসুস তোহা, আকম রুমেল, ফখরুল আহসান শেলী,শাহজাহান কাজী। গৌরবের বিজয় ভোজনে যাদের কর্মতৎপরতা সবাইকে মুগ্ধ করেছে তারা হলেন তাহের মিয়া, মইনুল, আলম, শাহিদ, নূর | নেপথ্যের প্রেরণায় ছিলেন আবিদ আমির, শাওন প্রজা, আজিজুর রহমান, সামসুর রহমান সামু।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 7 hours আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 15 hours আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 1 day আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 4 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 4 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 4 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 4 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 4 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 5 days আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ১১ দিন বন্ধ।
অর্থনীতি 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক