admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
সানিয়াদ হোসেন সাঈদী,নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-হরিপুরে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট করা হবে।
এ সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে কাজ শেষে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||