admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২০ ৯:১১ অপরাহ্ণ
২১ আগষ্ট থেকে বান্দরবানের সব পর্যটন স্পট খুলে দেওয়া হচ্ছে। দেশে করোনাভাইরাস পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দীর্ঘ পাঁচ মাস পর পর্যটকদের জন্য বান্দরবানের পর্যটনস্পটগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শুক্রবার থেকে পর্যটনস্পটগুলো খুলে দেয়া হবে। আমিয়াখুম, বান্দরবানঃ আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের এক সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র, হোটেল-মোটেল রেস্টুরেন্ট খোলার অনুমতি দিয়েছে প্রশাসন।
তথ্যটি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বলেন, আজ পর্যটন কেন্দ্র ও হোটেল-মোটেল রেস্টুরেন্ট খোলার বিষয়ে সেক্টরভিত্তিক সভা করা হয়েছে। সেখানে পর্যটন স্পট খোলা এবং পর্যটকসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
থানচি, বান্দরবান
জেলার হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকায় বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। তাছাড়া এখানে কর্মসংস্থান ও আয়ের বড় খাত হচ্ছে পর্যটন। দীর্ঘদিন পর খুলে দেয়ার সিদ্ধান্তে সবাই খুশি। এবার স্বাস্থ্যবিধি অনুসরণ করে মানুষের কর্মসংস্থান হবে।
জেলার জিপ ও মাইক্রোবাস সমিতির আহ্বায়ক মো. আলমগীর বলেন, দীর্ঘ পাঁচ মাস পর পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় আবারো পর্যটকে ভরপুর থাকবে বান্দরবান। এতে করে আয়-রোজগার ভালো হবে এবং ঠিকমতো সংসার চালানো যাবে। এর আগে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৮ মার্চ থেকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||