হোম
অর্থনীতি

১৫ বছর পর বেসরকারিভাবে চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রহীম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ দীর্ঘ মেয়াদি নবায়নযোগ্য লিজ পদ্ধতিতে পরিচালনার জন্য কুড়িগ্রাম টেক্সটাইল মিলটি বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিল চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) মিলটি হস্তান্তর করে। এ সময় বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন, জিএম কাজী ফিরোজ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের এমডি বসির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩০ বছর মেয়াদে লিজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। টেক্সটাইল মিলটি ১৯৮৮ সালে চালুর পর প্রথম দিকে ভালোভাবে পরিচালিত হলেও গত ১৫ বছর ধরে বন্ধ ছিল। এতে ৭০০ থেকে ৮০০ শ্রমিক কাজ করছিলেন। এদিকে মিলটিতে চারটি পণ্য উৎপাদন করার কথা রয়েছে। আর এতে কর্মসংস্থান হবে কুড়িগ্রামের প্রায় ২ হাজার মানুষের। মিলটি চালু হওয়ার খবরে শ্রমিকদের মাঝে বইছে আনন্দের বন্যা। কুড়িগ্রাম টেক্সটাইল মিলের শ্রমিক আব্দুল বাতেন, বজলুর রশিদ, নাঈমুল ইসলামসহ অনেকই বলেন, ১৫ বছর পর মিলটি চালু হওয়ার খবরে আমরা খুবই আনন্দিত। বন্ধ মিলটি পুনরায় চালু হলে সহস্রাধিক শ্রমিক মানবেতর জীবন থেকে মুক্তি পাবে। আমরা আশা করছি মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের মিলটিতে কাজ দেওয়া হবে। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের এমডি বসির আহমেদ বলেন, উত্তরবঙ্গের মতো ভালো মানুষ বাংলাদেশের আরও কোথাও আছে কি না আমার জানা নেই। এটা আমার পছন্দের জায়গা। এখানকার মানুষকে আমি খুব পছন্দ করি। এখানকার মানুষের সাথে মিশে আমার যৌবন বয়সটা কাটিয়েছি। এই টেক্সটাইল মিলে শিল্পপ্রতিষ্ঠান করে খুব একটা লাভজনক ব্যবসা হবে বলে আমরা মনে করি না। তবে এ অঞ্চলের মানুষের ওপর ভালোবাসা থেকে এখানে আমরা কাজ করতে চাচ্ছি।

তিনি আরও বলেন, আমার অন্ধ বিশ্বাস আছে আমি সবার সহযোগিতা পাব। আমি এখানে এমন কিছু শিল্প করতে চাই যাতে স্থানীয় লোকের বিশাল একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়। আমরা সারা বাংলাদেশে যা করছি সবই মানবকল্যানে করছি। এখানেও আমরা তাই করবো ইনশাআল্লাহ। বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন জানান, কুড়িগ্রাম টেক্সটাইল মিল আমাদের মালিকানায় থাকবে।

আমরা শুধু বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডকে এটি লিজ দিলাম। এ এলাকায় তারা অনেকদিন থেকে কাজ করছে। কাজের অভিজ্ঞতার আলোকে আমরা তাদেরকে লিজ দিয়েছি। আশা করছি তারা কুড়িগ্রাম টেক্সটাইল মিলকে দ্রুত উৎপাদনমুখী করবে। মিলটি অনেক বছর ধরে পরে রয়েছে। আমরা চাই এটি উৎপাদনশীল হোক এবং এলাকায় মানুষের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখুক।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 22 minutes আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 16 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 18 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 21 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক