হোম
নির্বাচিত কলাম

১০ আঙুলের ছাপ সার্ভারে যোগ করার উদ্যোগ ইভিএমে ভোট গ্রহণের জন্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের লক্ষ্যে ভোটারদের ১০ আঙুলের ছাপ সার্ভারে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য মাঠ পর্যায়ের সব উপজেলা কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের শেষ সপ্তাহে বা আগামী বছরের প্রথম সপ্তাহে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। যার অংশ হিসেবে ভোটারদের ১০ আঙুলের ছাপও সার্ভারে আপলোড করার প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে ২০১৯ সালের আগে যারা ভোটার হয়েছেন কিন্তু স্মার্টকার্ড নেননি, তাদেরও ১০ আঙুলের ছাপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল ইসি। এ লক্ষ্যে দুই লাখ ইভিএম কেনার জন্য সরকারকে আট হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার নতুন একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছিলও সংস্থাটি। তবে আর্থিক সংকট দেখিয়ে আপাতত সরকার তা স্থগিত রাখায় চলমান ইভিএম প্রকল্প থেকেই যথাসম্ভব ভোটগ্রহণের চিন্তা-ভাবনা করছে ইসি। এতে হাতে থাকা দেড় লাখ ইভিএম দিয়ে সর্বোচ্চ ৭০টি আসনের ভোটগ্রহণ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা।
এ নিয়ে নির্বাচন কমিশনার মো. আলগীর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সবার দুই হাতের ১০ আঙুলের ছাপ নেওয়া হবে। এতে ভোট দেওয়ার সময় আঙুলের ছাপ না মেলার সমস্যা অনেকাংশে কেটে যাবে। ইসির এনআইডি শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৯ সাল থেকে যারা ভোটার হয়েছেন এবং যারা স্মার্টকার্ড পেয়েছেন তাদের ১০ আঙুলের ছাপ নেওয়া হয়েছে। কিন্তু এখনো সেগুলো সার্ভারে আপলোড করা হয়নি। তাই সেগুলো সার্ভারে আপলোড করার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে। সম্প্রতি মাঠ পর্যায়ে পাঠানো ইসির সহকারী প্রোগ্রামার আমিনুল ইসালমের সই করা এক নির্দেশনায় বলা হয়েছে, ২০১৯ সাল অথবা এর পর স্মার্ট কার্ড বিতরণের সময় যেসব ভোটারদের ১০ আঙুলের ছাপ ও আইরিশ সংগ্রহ করা হয়েছে তা যদি এখন পর্যন্ত এনআইডির কেন্দ্রীয় সার্ভারে আপলোড না হয়ে থাকে তাহলে সেগুলো আপলোড সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা,থানা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর ল্যাম্ব হাসপাতালের ৫০ বছর পূর্তি উদযাপন। 
রংপুর 4 hours আগে

পঞ্চগড় রেল ষ্টেশন পরিদর্শন করেছেন মহাপরিচালক।
তথ্য ও প্রযুক্তি 4 hours আগে

ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ
রংপুর 5 hours আগে

বগুড়ার এইচএসসি পরীক্ষায় পাঁচ কলেজে সবাই ফেল।
বগুড়া 11 hours আগে

দিনাজপুরের খানসামায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন
রংপুর 13 hours আগে

যশোরের বাঘারপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য মনিরুল আটক।
অপরাধ 1 day আগে

কুড়িগ্রামে আতিকুরের রাজনীতি, মনোনয়ন নিয়ে জামায়াতের ভেতরেই অসন্তোষ
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী আটক।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে খেয়াঘাটে টাকা আদায়ে নিষেধাজ্ঞা।
অপরাধ 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক