হোম
আন্তর্জাতিক

স্বাধীনতা দিবসে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী উদযাপনকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (২৬ মার্চ) বিকেলে বাংলাদেশ ও ভারত সীমান্তের পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী সমন্বিত আন্তর্জাতিক চেকপোস্টের (আইসিপি) জিরো লাইলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে জমকালো যৌথ ‘রিট্রিট সিরিমনি’ প্যারেড অনুষ্ঠিত হয়। প্রতি বছর ২৬ মার্চ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) উভয় দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করতে এ প্যারেডের আয়োজন করে থাকে। ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে যে বন্ধুপ্রতীম ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়েছিলো সেই ভাতৃত্ববোধ প্রসারণের পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর অংশ হিসেবে এ ‘রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত হয়। বাংলাবান্ধা আন্তর্জাতিক চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান। ‘রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিরি অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর পশ্চিমাঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেশ বেনজীর আহমেদ ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ’র নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় শিং। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, নবাগত সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহফুজুল হক ও বিএসএফের মধ্যে বিএসএফের শিলিগুড়ি সেক্টরের ডিআইজি শ্রী নির্মান সিং আউজলা, ১৭৬ ব্যাটালিয়ানের অধিনায়ক এস এস সিরোহী উপস্থিত ছিলেন। বিজিবি-বিএসএফ এর বিভিন্ন পর্যায়েররে কর্মকর্তাসহ পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে দুই দেশের সরকারী ও বেসরকারী পর্যায়ের কর্মকর্তাগণ, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ এবং বিভিন্ন স্থান হতে আগত পর্যটকগণ উপস্থিত ছিলেন। অতিথিদের আগমনের পর ভ্রাতৃত্বের সেতু বন্ধনের অংশ হিসেবে বিজিবি-বিএসএফ প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন।

প্যারেড শেষে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার এবং বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি বিজিবি ও বিএসএফ কন্টিজেন্টের সাথে ফটোশেসনে অংশগ্রহণ করেন। বাংলাদেশের মহান স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষ্যে সংসদ সদস্য মো. মাজহারুল হক প্রধান এ ধরণের অনুষ্ঠান দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে রিজিয়ন কমান্ডার, বিজিবি এবং আইজি বিএসএফকে ধন্যবাদ দিয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এছাড়াও রিজিয়ন কমান্ডার, বিজিবি এবং আইজি বিএসএফ তাদের বক্তব্যে এই স্মরণীয় দিনটিকে আরও গৌরবান্বিত করার লক্ষ্যে দুই দেশের বন্ধুত্বের এই নিদর্শন যৌথ রিট্রিট প্যারেডের আয়োজনকে সাধুবাদ জানান।
স্বাধীনতা দিবসে বিজিবি-বিএসএফের মধ্যে নোম্যান্সল্যান্ডে কুচকাওয়াজ, জাতীয় পতাকা নামানো, মিষ্টি ও উপহার সামগ্রী তুলে দেয়া হয় বিএসএফ কর্মকর্তাদের হাতে। বিজিবি-বিএসএফ ঐতিহাসিক জয়েন্ট রিট্রিট সেরিমনিকে স্মরণীয় করে রাখার জন্য স্মারকচিহ্ন বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 3 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 24 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 2 days আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 2 days আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 2 days আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 3 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক