হোম
আন্তর্জাতিক

সিলেট সঙ্গে যুক্ত হবে থাইল্যান্ডের সড়ক পথ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২১ ১১:০৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সিলেট সঙ্গে যুক্ত হবে থাইল্যান্ডের সড়ক পথ।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সড়কপথে থাইল্যান্ডের সঙ্গে যুক্ত হবে সিলেট। এ জন্য চেষ্টা চলছে। ভারত ও মিয়ানমার হয়ে সিলেটের তামাবিল থেকে থাইল্যান্ডে যাবে সড়কপথ। ভারত এতে সম্মতি দিয়েছে। বিষয়টি নিয়ে অন্য দেশের সঙ্গেও আলোচনা চলছে। উদ্যোগটি বাস্তবায়ন হলে এটি আন্তর্জাতিক পর্যায়ে এটি হাব হিসেবে আবির্ভূত হবে। সিলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বুধবার বিকেলে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তাকে নাগরিক সংবর্ধনা দিতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন ও সিলেটের উন্নয়নের বিশেষ অবদান রাখায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে এ সংবর্ধনা দেওয়া হয়। মন্ত্রী বলেন, সিলেটের উন্নয়নে বরাদ্দ দিতে দ্বিধা করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটবাসী না চাইতেও প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু পাচ্ছে। সরকার সিলেট নগরীর উন্নয়নে ১ হাজার ২২৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রতিনিয়ত সিলেটের যোগাযোগ ব্যবস্থা, রাস্তা-ঘাট উন্নত হচ্ছে। এমএজি ওসমানী বিমানবন্দরকে অত্যাধুনিক করা হচ্ছে। ব্যাপক উন্নয়ন হচ্ছে স্বাস্থ্য খাতে। বৃহত্তর সিলেটের প্রত্যেকটি কলেজে বিশেষ অনুদান দেওয়া হয়েছে, যাতে শিক্ষা খাতে উন্নয়ন করা হয়। সবমিলিয়ে মডেল সিলেট গড়ে তোলা হচ্ছে।

সিলেট নগর আপনার-আমার সবার, কে কোন মতের বা দলের সেটা দেখার বিষয় নয় উল্লেখ করে ড. মোমেন বলেন, শুধু টাকা পাইলেই হয় না। টাকা কাজে লাগাতে হয়। আমাদের অর্থমন্ত্রী এর আগেও টাকা দিয়েছিলেন। কিন্তু কাজে না লাগানোয় সে টাকা ফেরত গেছে। তবে সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও কাউন্সিলররা টাকা কাজে লাগাচ্ছেন। ফলে সিলেটের উন্নয়ন হচ্ছে।

অনুষ্ঠানে সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমীন নাহার রুমা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের উদ্দেশে মানপত্র পাঠ করেন। পরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী পররাষ্ট্রমন্ত্রীর হাতে মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা স্মারক স্বর্ণের ‘নগর চাবি’ তুলে দেন। তার আগে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিসিক মেয়র ও কাউন্সিলররা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে খেয়াঘাটে টাকা আদায়ে নিষেধাজ্ঞা।
অপরাধ 10 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক।
রংপুর 10 hours আগে

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু।
খেলাধুলা 12 hours আগে

কুড়িগ্রামের ইউএনওর নৈমিত্তিক ছুটি নিয়ে সাংবাদিকের মনগড়া সংবাদ।
আইন-বিচার 14 hours আগে

পঞ্চগড়ে ভূমি অফিসে ঘুষ নেয়ার অভিযোগ।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি ৮০ হাজার টাকা।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে কেলোকায় বজ্রনিরোধক ক্যাবল চুরির ঘটনায় শ্রমিকের কারাদণ্ড।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬
জাতীয় 2 days আগে

দিনাজপুরে গমের আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ।
অর্থনীতি 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট এর কারণে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক