admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২০ ১০:৪৬ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ২২ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, সিঙ্গাপুরে আজকে নতুন ২১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪২৩১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজকে আক্রান্তদের মধ্যে কোন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স নেই। একজন ওয়ার্ক পাশ হোল্ডার যিনি ডরমিটরির বাহিরে বাস করেন। বাকি সবাই ডরমিটরিতে বাস করেন।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২১ জুন ৭১৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এই পর্যন্ত মোট ৩৪৯৩২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ জনের মৃত্যু হয়েছে। এখনো ১৭৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে একজনের অবস্থা ক্রিটিকাল তাকে আইসিইউতে রাখা হয়েছে। ২১ শে জুন সর্বশেষ তথ্যমতে ৬ হাজার ৯৪৮ জনের শারীরিক অবস্থা ভালো। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।