admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ কোভিড-১৯ আইন বিধি ভঙ্গের দায়ে এবার অভিযুক্ত বহুজাতিক ফাস্ট ফুড প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেনটাকি ফ্রায়েড চিকেন (কেএফসি)। বুধবার সিঙ্গাপুরের আদালত এই ফাস্ট ফুড প্রতিষ্ঠানকে কোভিড-১৯ আইন বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। যদিও কোভিড-১৯ বিধি লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানকে কোনও আর্থিক জরিমানা করা হয়নি। আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন বিচারক শাস্তি ঘোষণা করবেন বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।
উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোভিড-১৯ এর বিধির যে দুই ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার জন্য কমপক্ষে ১০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা প্রদান করতে হতে পারে বহুজাতিক ফুড প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেনটাকি ফ্রায়েড চিকেন (কেএফসি)কে।
গত বছরের জুলাইতে করোনার দ্বিতিয় ঢেউ লণ্ডভণ্ড করে দিয়েছিল সিঙ্গাপুরকে। মরণব্যাধি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল স্থানীয় প্রশাসন। ওই কঠোর বিধিনিষেধকে উপেক্ষা করে ব্যবসা চালানোর অভিযোগ ওঠে কেএফসি’র একটি আউটলেটের বিরুদ্ধে। সিঙ্গাপুরের অর্চার্ড রোডের ফার ইস্ট প্লাজকায় অবস্থিত কেএফসি’র আউটলেটটির বিরুদ্ধে অভিযোগ, গত বছরের ১০ জুলাই ক্রেতাদের শারীরিক পরীক্ষা না করিয়েই রেস্তোরাঁতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।
শুধু তাই নয়, যেখানে একসঙ্গে দুজন ক্রেতার বেশি প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকা সত্তেও তা আইন ভঙ্গ করা হয়েছিল, সেখানে এক সঙ্গে চার জন ক্রেতাকে একই সঙ্গে টেবিলে বসার অনুমতি দিয়ে ছিলেন আউটলেটটির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা ।অন্যদিকে পুনরায় সিঙ্গাপুরে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৪৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তার মধ্যে ৪০০ জনই অন্য দেশ থেকে এসেছেন। তার মধ্যে ৪৩৮ জনের শরীরে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। তাই সিঙ্গাপুর স্বাস্থ্য বিভাগ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন।