admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ
সারাবিশ্বে করোনায় মৃত্যু ৫৫ লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ছিলো যুক্তরাষ্ট্রে, আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যান্ড, ফিলিপাইন ও ভিয়েতনাম। সব মিলিয়ে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ৫৯ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ ২ হাজার।
রোববার সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৭৭১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দেড় হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ২ হাজার ২৫৬ জনে।
একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৮৭০ জন। যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় পাঁচ লাখ। সব মিলিয়ে শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৮৪ জনে।