admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ
সাভার ঢাকা প্রতিনিধি: সাভারে মহাসড়কের পাশে গড়ে ওঠেছে অবৈধ দোকান পাট। এতে সড়কে বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা ও তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হচ্ছে পথচারীদের।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের উভয় পাশেই অবৈধভাবে গড়ে ওঠেছে প্রায় অর্ধশত দোকান পাট। এছাড়াও ফুটওভার ব্রিজও দখল করে রেখেছে হকার্সরা। এতে ভোগান্তির শিকার হচ্ছে পথচারীরা।
স্থানীয়রা জানান, সাভার পৌর এলাকার গেন্ডা রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠেছে অবৈধ দোকান । এর এক পাশ গেন্ডা বাজার,যা ব্যক্তি মালিকাধীন। ওই বাজারে নিয়ন্ত্রক সাবেক কাউন্সিলর আয়নাল হক গেদু ও ভাঙারি মাখন মহাসড়কের জমিতে অবৈধ দোকান বসিয়েছে। সেখান দোকান ভেদে প্রতি দোকান থেকে ২০০-৫০০ টাকা পর্যন্ত চাঁদা তুলছে তাদের অনুসারীরা। অন্যদিকে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় পথচারীদের বাধ্য হয়ে রাস্তা নেমে হাঁট হচ্ছে। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
পথচারী আল-আমিন জানান,‘মহাসড়ক দিন দিন অবৈধ দখল বাড়ছে । সেই সাথে দিনে দিনে ভোগান্তিও বাড়ছে। অন্যদিকে রাস্তা সুরু হওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা ’বলে জানান তিনি।
অপরদিকে পোশাক শ্রমিক মাফুজা জানান, কারখানা ছুটির পর রাস্তায় যানযটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। তাই ফুটপাত দখল মুক্ত করার আহব্বান জানান তিনি।
নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান,সড়কের জমিতে দোকান বসালেও প্রতিদিন ২০০ টাকা করে বাজারের লোকজনদের দিতে হচ্ছে’ বলে জানান তিনি।
অন্যদিকে ৯ং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গেন্ডা বাজারের আয়নাল হক গেদু জানান, কিছু দোকান ওই খানে বসানো হয়েছে। ওই দোকানের টাকা দিয়ে পরিচ্ছন্নকর্মী ও নৈশ প্রহরীর টাকা দেওয়া হয়’ বলে জানান তিনি।
এবিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (পরিদর্শক ) বাবুল জানান, অবৈধ উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।