admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি দাড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাভার উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়েতপুর বিমান পাম্পের সামনে এই ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসে ফোন করে বাসে অগ্নিসংযোগের কথা জানায় স্থানীয়রা। পরে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছাই। পরে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে বাসটি পার্কিং অবস্থায় থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরাই মৌমিতা পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, রাতে একটি দাড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।