admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ
মোঃ নাহিদ উজ্জামান,শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ রবিবার ২৬ তারিখ বিকাল ৪ ঘটিকা সময় এই আলোচনা সভা শুরু হয়। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৩ উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে থেকে আসা জনগনকে সাথে নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেন সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ সময় বক্তব্য রাখেন মাটি মানুষের নেতা, পল্লী বিদ্যূৎ আন্দোলনের পরিক্ষীত নেতা, জনগণেরর ভালোবাসার বন্ধু মো: গোলাম রাব্বানী সাবেক সংসদ সদস্য, ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, শিবগঞ্জ উপজেলা শাখা। তিনি বলেন আপনারা আমার ভাই আপনারা আমার বোন আপনারা আমার সব।
বলে দিতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং শিবগঞ্জ উপজেলার জনগণকে যারা বলেন নৌকার টিকিট আমাকে দেন তারা সেই পল্লী বিদ্যুৎ আন্দোলনের সময় কোথায় ঘুমিয়ে ছিলো। নৌকার টিকিট যদি গোলাম রাব্বানীকে দেওয়া হয় তাহলে শিবগঞ্জ আসন থেকে ইনশাআল্লাহ, জন সাধারণের ভোটে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে চতুর্থবারের সরকার গঠন করার সুযোগ করে দিবো। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দিতে চাই আপনি আমাদের মা আপনি আমাদের সব কিছু জেনে বুঝে কার্ড দিবেন শিবগঞ্জ থানা জনগণ গোলাম রাব্বানী সাথে আছে এবং ইনশাআল্লাহ থাকবে আপনি চোখ বন্ধ করে গোলাম রাব্বানীকে নৌকা দিবেন ইনশাল্লাহ গোলাম রাববানী বিপুল ভোটে বিজয় হয়ে সংসদে পাঠাবে। শিবগঞ্জ উপজেলার মাটি গোলাম রাব্বানীর ঘাঁটি গোলাম রাব্বানী কে আবারো প্রমাণ করে দিল এই শিবগঞ্জে গোলাম রাব্বানীর কোন বিকল্প নেই গোলাম রাব্বানীর দুই নয়ন শিবগঞ্জ বাসীর উন্নয়ন।
আগামী সংসদ নির্বাচনে নৌকা মার খায় আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন তো সবাই একমত হয়ে হাত তুলে দেখিয়েছেন। অনেক কের মুখে শুনা জাই আমরা গোলাম রাব্বানী কে এমপি হিসাবে দেখতে চাই তিনি আমাদের পাশে থাকেন সবসময় আর ও বলেন এক কথা এক দাবি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলে দিতে চাই শিবগঞ্জের মাটিতে গোলাম রাব্বানীর ভালোবাসা অনেক আছে তাই বলে দিতে চাই তাই নৌকার কার্ড যেন গোলাম রাব্বানী কে যেন দেওয়া হয়। আলোচনা সভা শেষে সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত প্রতি এক বিশেষ মোনাজাত করেন সাবেক এমপি গোলাম রব্বানী। এ আলোচনা সভায় জনগনের জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে সেখানে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।