admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ
সোহেল রানা,বাগমারা রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উচ্চ বিদ্যালয়ে সম্মুখে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর সকাল ৮.১৫ মিনিটে উচ্চবিদ্যালয়ের আইডিয়াল অফ বাংলাদেশ স্কুলের প্রধান শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলন হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম আরো ছিলেন হট গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম হাট গাঙ্গোপাড়া সকল প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ ছাত্র পরামর্শ ও নির্দেশনা এরপর উপাচার্যের নেতৃত্বে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করেন। কালো ব্যাচ ধারণ শেষে উচ্চবিদ্যালয় সারাবাজার বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও করমচারীদের অংশগ্রহনে প্রভাতফেরীর আয়েজন করা হয়।
পরবর্তীতে হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ক্রমান্বয়ে ডিনগণ, শিক্ষকদর বিভিন সংগঠন, বিদ্যালয়ের গণমাধ্যমকর্মীদের সংগঠন বাগমারা সাংবাদিক সমিতি, কর্মকর্তাদের সংগঠন, বাংলাদশ ছাত্রলীগ (বাগমারা হাট গাঙ্গোপাড়া শাখা) এবং উচ্চবিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরবর্তীতে ৯ টা ৪০ মিনিটে প্রাঙ্গণে শহীদ মিনার এবং ভাষা আন্দোলনের ওপর চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “ভাষা আন্দোলন ও আমাদের স্বাধীনতা” শীর্ষক স্বহস্তে লিখিত রচনা প্রতিযোগিতা এবং “আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা”-র আয়োজন করা হয়। এরপর সকাল ১১ টা ৩০ মিনিেট সকল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে, ১২ টায় ভাষা শহীদের আত্নার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
