admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ
নাগরিক ভাবনা,Md Samsuzzaman Rubel: বর্তমান সময়ের সবচেয়ে ফলপ্রসু প্রকল্প নিসন্দেহে মেট্রোরেল। এটা এমন একটি স্থান যেখানে ধনী, গরীব সবাই সমান। এমনও হচ্ছে একজন উচ্চ পদস্থ ব্যক্তি দাড়িয়ে যাচ্ছেন, আবার নিম্নবিত্তের কেউ বসে যাচ্ছেন। এটা সবাইকে এক বানিয়ে ফেলেছে। এটা থেকে শেখার সুযোগ রয়েছে।
কিন্তু খুব কষ্ট লাগে আমরা এখনো কতটুকু সভ্য হতে পেরেছি তা দেখে। মেট্রোরেল একটু জোরে যায় বা হঠাৎ করে গতি বাড়িয়ে দেয়। ফলে এখানে বয়স্ক ব্যক্তি, শিশু, মহিলার( বিশেষ করে বাচ্চা কোলে নিয়ে দাড়িয়ে থাকা) খুবই কষ্ট হয় দাড়িয়ে থাকতে। এসব ব্যক্তিদের সিট দিয়ে তারপর অন্যদের বসা উচিৎ।
এমনিতেই জাতি হিসেবে সভ্যতার লেশমাত্র নেই আমাদের মাঝে। এসব শিক্ষা পরিবার থেকে শিশু বয়সেই শেখাতে হবে। এটা শুধু মেট্রোরেল নয় সবক্ষেত্রেই প্রযোজ্য। #আশা করি আমরা একদিন সভ্য হবো।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||