admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২০ ১২:৫৯ অপরাহ্ণ
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণার আগেই জাল বিবৃতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই জাল বিবৃতি ভাইরালের বিষয়ে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এটাকে গুজব বলে সবাইকে সতর্ক হতে বলা হয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া জাল বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১৫ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রকল্প চালু হবে। এ বিষয়ে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৯ জুন এক বিবৃতিতে জানানো হয়েছে, এখনও মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের জন্য বৈধ প্রকল্প চালু হয়নি। এ ধরনের কোনো ঘোষণা দেয়নি সে দেশের সরকার।
উল্লেখ্য সম্প্রতি সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, করোনা পরিস্থিতি ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বৈধতার বিষয় প্রাধান্য পায়। যদি অবৈধদের বৈধতা দেওয়া হয় তাহলে ডিটেনশন ক্যাম্প ও জেলে আটককদেরও বৈধতার সুযোগ দেওয়া উচিত। যদি আমাদের দেশের মালিকরা চায়, তাহলে সেখান থেকেও নিতে পারবে। তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগের সঙ্গে আলোচনা চলছে।