admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৪০ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরের শেষ বর্ডার মালয়েশিয়ার জহোরবারুর একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আগুন লাগার ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে এটি সিঙ্গাপুর থেকে দেখা যায়, যার ফলে কিছু প্রত্যক্ষদর্শী এই ঘটনাটি এখানকার কর্তৃপক্ষকে জানান।
মালয়েশিয়ার শিল্প নগরী পাসির গুদাংয়ের কাছে তানজুং ল্যাংস্যাট ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের টাইটান হিমন্ট পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আগুন লাগে। মালয়েশিয়ার জহর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের এক বিবৃতি দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাতহয়। সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত আগুন নেভানোর কাজ চলেছে, ঘটনাস্থলে ২৬ জন ফাইয়ার ফাইটিং এর কর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যায়।
পুংগোল এবং পাসির রিসের বাসিন্দারাও আকাশে ধোয়ার কুন্ডলী দেখার কথা জানিয়েছেন। পরে অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয়ে তারা সিঙ্গাপুরে জরুরি সেবায় ফোন করেন। সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স (এসসিডিএফ) জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে সিঙ্গাপুরের উত্তর-পূর্বাঞ্চলে ঘটে যাওয়া একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে তারা অসংখ্য কল পেয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, তদন্তের পর এসসিডিএফ নিশ্চিত করেছে যে সিঙ্গাপুরের অভ্যন্তরে স্থানীয়ভাবে কোনো বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। পাসির রিসের এক বাসিন্দা মিস সিও সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি এক প্রতিবেশীর কাছ থেকে আগুনের গোলার একটি ভিডিও পেয়েছিলেন। মিসেস সিউ আরো বলেন, আমি সন্ধ্যা ৭টার দিকে পাসির রিস বিচ থেকে আগুনের ধোঁয়া দেখতে পাই। এবং আতংকিত হই।