হোম
আন্তর্জাতিক

মার্কিন ড্রোন কৃষ্ণ সাগরে ভূপাতিত, বাড়ছে উত্তেজনা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ যুক্তরাষ্ট্র বলছে, ড্রোনটি রুটিন মিশনে আন্তর্জাতিক আকাশসীমায় থাকার সময় দুটি রুশ যুদ্ধবিমান এর পথ আটকাতে চেষ্টা করে। অন্যদিকে রাশিয়া বলছে ‘জটিল কৌশল’ পরিচালনার সময় ড্রোনটি বিধ্বস্ত হয় এবং পাশাপাশি তারা তাদের বিমানের সঙ্গে ড্রোনটির সরাসরি সংঘর্ষের বিষয়টি অস্বীকার করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, এমকিউ-৯ রিপার ড্রোনটি উড়ার সময় এর ট্রান্সপন্ডার বন্ধ ছিল। ট্রান্সপন্ডার হলো একটি যোগাযোগ ডিভাইস যা বিমানকে শনাক্ত করতে সহায়তা করে। রিপার হচ্ছে ২০ মিটার (৬৬ ফুট) দীর্ঘ পাখা বিশিষ্ট পর্যবেক্ষণকারী ড্রোন।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, একটি রুশ যুদ্ধ বিমানের সঙ্গে একটি মার্কিন মনুষ্যবিহীন ড্রোনের সংঘর্ষের পর তা কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। অত্যাধুনিক ওই ড্রোনটিকে রাশিয়া ইচ্ছা করে ধ্বংস করেছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া বলেছে, তারা কোনো আক্রমণ চালায়নি, ড্রোনটি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে।
মার্কিন সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার (১৪ মার্চ) ইউরোপীয় সময় সকাল ৭টা ৩ মিনিটে এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে তারা জানায়, ‘আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন কার্যক্রমে অংশ নেয়া আমাদের এমকিউ-৯ বিমানটির পথ আটকে দেয়া হয় এবং রুশ বিমানের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এর ফলে ড্রোনটি বিধ্বস্ত হয়।’ মার্কিন সামরিক বাহিনী আরও জানায়, রুশ এসইউ-২৭ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষের আগে বেশ কয়েকবার ড্রোনের উপর তেল ছড়িয়ে দেয়া হয় যা একটি ‘বেপরোয়া, পরিবেশের জন্য ক্ষতিকর ও অপেশাদার আচরণ’।
মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, কৃষ্ণসাগরে রুশ বিমানের মুখোমুখি হওয়া সাধারণ ঘটনা। তবে এই ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ঘটনায় ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে তলব করা হয় ও প্রতিবাদ জানানো হয়। পরে আন্তোনভের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার সরকারি গণমাধ্যমগুলো জানায় ড্রোন উড়ার ঘটনা একটি উসকানি। তবে মার্কিন ওই ড্রোনটি বিধ্বস্ত করানোর অভিযোগ অস্বীকার করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এমকিউ-৯ মনুষ্যবিহীন আকাশযানটি অনিয়ন্ত্রিতভাবে উচ্চতা হ্রাস করে এবং পানির পৃষ্ঠের সঙ্গে ধাক্কা খায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার ওই দু’টি যুদ্ধবিমানের সঙ্গে মার্কিন ড্রোনের কোনও ধরনের সংঘর্ষ বা ধাক্কা লাগার ঘটনা ঘটেনি এবং রুশ বিমান তাদের অস্ত্রও ব্যবহার করেনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 5 hours আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 13 hours আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 1 day আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 4 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 4 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 4 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 4 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 4 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 5 days আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ১১ দিন বন্ধ।
অর্থনীতি 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক