হোম
আন্তর্জাতিক

ভারত-চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা লাদাখে ২০ হাজার সেনা ও আজাদ কাশ্মীরে চীনের জেট বিমান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জুলাই, ২০২০ ৮:২২ পূর্বাহ্ণ

china-india-fighter-jet-mknewsbd

ফাইল ছবি

ভারতের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যে পাকিস্তানের বিমানঘাঁটি ব্যবহার করছে চীন। পাকিস্তানের অধীনে থাকা কাশ্মীরে স্কার্দু বিমানঘাঁটিতে চীনের বিমান বাহিনীর মুভমেন্ট দেখতে পেয়েছে ভারতীয় গোয়েন্দারা। এ বিষয়ে তারা নরেন্দ্র মোদির সরকারকে সতর্ক করেও দিয়েছে। তাদের দেয়া তথ্য মতে, ৪০টির বেশি চীনের ফাইটার জেট জে-১০ স্কার্দু বিমানঘাঁটিতে দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে চীনের বিমান বাহিনী ভারতে হামলার জন্য পাকিস্তানের এই ঘাঁটিটি ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম নিউজ এইট্টিন। এই বিমানঘাঁটি ভারতের লাহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। চীনের যেকোনো বিমানঘাঁটি থেকে এটা ভারতের অনেক কাছে। সূত্রের খবর, এই জন্য চীন স্কার্দু বিমান ঘাঁটি ব্যবহার করে নিজের শক্তি পরীক্ষা করতে চায়। যাতে ভারতের একদম কাছ থেকে ভারতের উপর হামলা চালানো যায়। আর এমনটা হলে ভারতকে ২টি আলাদা সীমান্তে লড়াই করতে হবে।

ভারত-চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা লাদাখে ২০ হাজার সেনা ও আজাদ কাশ্মীরে চীনের জেট বিমান । ভারত-চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা থামাতে দুদেশের মধ্যে তিন তিনবার শীর্ষ পর্যায়ের সামরিক বৈঠক হয়েছে। ভারত প্যাংগং ও গালওয়ান উপত্যকায় দখল করা জমি ছাড়তে বললে চীন উল্টা লাদাখ সীমান্তে ভারতীয় সেনা কমানোর চাপ দেয়। এমন এক পরিস্থিতিতে জানা গেল, পাকিস্তানি ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে চীনা বিমান বাহিনী। নিচ্ছে প্রস্তুতিও। এছাড়াও পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলএসি বরাবর ২০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। শুধু তাই নয়, এলএসি থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে জিনজিয়াং প্রদেশেও একটি ডিভিশন (১০ থেকে ১২ হাজার জওয়ান) তৈরি রেখেছে পিএলএ। নির্দেশ পেলে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সীমান্তে উপস্থিত হবে চীনা ডিভিশনটি।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যে চীন পাকিস্তানকে ব্যবহার করছে। পাকিস্তানের অধীনে থাকা কাশ্মীরের স্কার্দু বিমান ঘাঁটিকে কাজে লাগাচ্ছে। সেখানে চীনের বিমান বাহিনীর মুভমেন্ট দেখতে পেয়েছে ভারতের এজেন্সি। তারা সতর্ক করে দিয়েছে ভারতকে। তাদের দেয়া খবর অনুযায়ী ৪০টিরও বেশি চীনা ফাইটার জেট জে-১০ স্কার্দুতে দেখা গেছে। ভারতশাসিত লাদাখের লেহ নামক একটি শহর থেকে ১০০ কিলোমিটার দ‚রে অবস্থিত পাকিস্তানের এই বিমান ঘাঁটিটি। যেকোনো চীনা বিমান ঘাঁটি থেকে এটা ভারতের অনেক কাছে। এই জন্যে চীন স্কার্দু বিমান ঘাঁটি ব্যবহার করে নিজের শক্তি পরীক্ষা চালাতে চায়। যাতে ভারতের একদম কাছ থেকে ভারতের ওপর হামলা চালানো যায়। তাই ভারতকে এবার ২টি আলাদা সীমান্তে লড়াইয়ের জন্য তৈরি থাকতে হচ্ছে।

দেশটির গণমাধ্যমে আরো বলা হয়, লাদাখের বিরুদ্ধে চীনের ব্যবহার করার জন্য তিনটি বিমান ঘাঁটি রয়েছে। সেখান থেকে ফাইটার এয়ারক্রাফট ব্যবহার করা যেতে পারে। এগুলো হলো কাশগড়, হোতান আর নাগ্রী গুরগুংসা। এই এয়ারবেসগুলো থেকে তাদের হামলা চালানোর ক্ষমতা সীমিত। কাশগড় থেকে লেহর দূরত্ব ৬২৫ কিলোমিটার, খোতান থেকে ৩৯০ কিমি, ও গুরগুংসা থেকে ৩৩০ কিলোমিটার দূরে রয়েছে। এগুলো সবই ১১ হাজার ফুটের বেশি উচ্চতায় রয়েছে। আর সেখানেই ১০০ কিলোমিটার দূরে স্কার্দু চীনের জন্য সবচেয়ে ভালো অপশন।

ভারতশাসিত লাদাখের কারগিল নামক শহর থেকে স্কার্দু ৭৫ কিলোমিটার দূরে। এই বিমান ঘাঁটির ২টি রানওয়ে আছে। একটি আড়াই কিলোমিটার লম্বা, আর দ্বিতীয়টি সাড়ে তিন কিলোমিটার লম্বা। চীনা ফাইটার জেট এই বিমান ঘাঁটি থেকে কাজ করে আবার সেখান থেকে ফিরে যেতে পারবে। আর ভারত যদি স্কার্দুতে পাল্টা হানা দেয় তাহলে পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এমনিতে তিব্বতে দুটি চীনা ডিভিশন মোতায়েন ছিল। এবার মূল চীনা ভূখন্ডের সুদূর প্রান্ত থেকে প্রায় ২ হাজার কিলোমিটারের সফর শেষে এসে পৌঁছেছে আরও দুটি চীনা ডিভিশন। দ্রুত গতিতে ময়দানে এগিয়ে যাওয়ার জন্য এদের সঙ্গে রয়েছে সাঁজোয়া গাড়ির সম্ভার ও হামলা চালানোর জন্য ভারি হাতিয়ার।

এদিকে, চীনা গতিবিধির উপর নজর রেখে তৈরি ভারতও। পূর্ব লাদাখে অতিরিক্ত দুটি ডিভিশন মোতায়েন করেছে ভারতীয় ফৌজ। পাশাপাশি, দৌলত বেগ ওলডিতে মোতায়েন থাকা ‘আরমরড ব্রিগেডকে মদদ দিতে তড়িঘড়ি বায়ুসেনার পণ্যবাহী বিমানে উড়িয়ে আনা হয়েছে বিএমপি-২ ও টি-৯০ ভীষ্ম ট্যাংকও। শুধু তাই নয়, কারাকোরাম গিরিপথ থেকে গালওয়ান উপত্যকায় চীনের যুদ্ধ প্রস্তুতি নজরে রেখে আর একটি ডিভিশন মোতায়েন করার কথাও ভাবছে ভারত। বর্তমানে পূর্ব লাদখের সুরক্ষার দায়িত্ব রয়েছে কারু স্থিত ত্রিশূল ইনফ্যান্টরি ডিভিশন-এর হাতে।

দেশটির গণমাধ্যম জানায়, বারবার বৈঠকের পরেও গালওয়ান উপত্যকা ও প্যাংগং লেক থেকে সেনা সরিয়ে নিতে নারাজ চীন। ফলে বেজিংয়ের যে কোন পদক্ষেপের জবাব দিতে স্থল ও আকাশ পথে জোরালো প্রস্তুতি নিচ্ছে ভারত। স্থল ও আকাশ পথের প্রস্তুতির পাশাপাশি এবার পানি পথেরও প্রস্তুতি নিয়েছে ভারত।

ভারতীয় সেনা সূত্রে জানা যায়, প্যাংগং লেকে নতুন করে টহলে নামছে ভারতীয় নৌবাহিনীর ভেসেল। প্যাংগং লেকে কড়া নজরদারির জন্য এক ডজন স্টিলের ভেসেল পাঠানো হচ্ছে। জানা যায়, প্যাংগং লেকে টহলদারির জন্য চীনের রয়েছে ৯২৮বি ভেসেল। সূত্র : এএনআই, নিউজ এইটিন, টাইমস অব ইন্ডিয়া।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 5 hours আগে

সুনামগঞ্জে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি।
দুর্ঘটনা 5 hours আগে

পঞ্চগড়ে শিশুকে জোরপূর্বক ধর্ষন করলো তিন তরুন প্রতিবেশী।
অপরাধ 5 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার থানায় মামলা।
অপরাধ 5 hours আগে

পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস।
দুর্ঘটনা 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
রংপুর 21 hours আগে

মালয়েশিয়া জোহরবারুতে বৈধ কাগজ ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস রত বাংলাদেশি
আন্তর্জাতিক 1 day আগে

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 2 days আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক