হোম
আন্তর্জাতিক

ভারতীয় আদানি যেভাবে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ বিশ্বজুড়ে বন্দর থেকে বিদ্যুৎ খাতে বিনিয়োগ করা ভারতীয় এই কোম্পানির বিরুদ্ধে তাদের মার্কিন বিনিয়োগ কোম্পানি হিনডেনবার্গ রিসার্চ, গত মাসে প্রকাশিত যাদের প্রতিবেদনের কারণে আদানির শেয়ার ১২ হাজার কোটি ডলার মূলধন হারিয়েছে, বলছে যে আদানি দীর্ঘদিন ধরেই মামলার ভয় দেখিয়ে তাদের ব্যাপারে আরও খোঁজখবর করাকে ঠেকিয়ে রেখেছে। বার্তা সংস্থা এএফপি বলছে, হিনডেনবার্গ শেয়ারবাজারে শর্টসেল করে। তবে তারা শুধু কোনো কোম্পানির অনিয়ম খুঁজে বেরোয় এমন নয় বরং ওই কোম্পানির শেয়ারের যখন দরপতন ঘটে, তখন তার ওপর বাজি ধরে তারা টাকাও বানায়।
ভারতের স্বাধীন সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতার বিরুদ্ধে গৌতম আদানির ব্যবসা–সাম্রাজ্য ছয়টি আলাদা আদালতে মামলা করেছে এবং তাঁর এই শিল্পগোষ্ঠী কিংবা এর মালিকের ব্যাপারে কোনো কথা বলার অনুমতি নেই।‘আমাকে মুখ বন্ধ রাখতে আদেশ দেওয়া হয়েছে’, তিনি বলেন। ‘আমাকে বলা হয়েছে যে আমি মিস্টার গৌতম আদানি এবং তার ব্যবসা–প্রতিষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য করতে পারব না। তাই আমি আদালত অবমাননা করতে চাই না। তবে তাঁর সহকর্মী আবির দাশগুপ্ত বলেন, আইনি খরচ ও তিনটি রাজ্যে শুনানিতে অংশ নেওয়ার কারণে আমাদের শারীরিক এবং মানসিকভাবে ধকল পোহাতে হচ্ছে।’ তাঁর বিরুদ্ধেও তিনটি মানহানির মামলা রয়েছে।এটা আমাদের সময় খেয়ে নিচ্ছে, আমাদের পরিবারকে বিপদে ফেলছে, আমাদের সময় নষ্ট করছে সাতষট্টি বছর বয়স্ক ঠাকুরতার বিরুদ্ধে ঠুকে দেওয়া হয়েছে ছয়টি মানহানির মামলা। এর মধ্যে তিনটি ফৌজদারি অপরাধের মামলা। আর এসব ঘটেছে আদানির ওপর একের পর এক প্রতিবেদন করার পরে। একটি প্রতিবেদনে এমন অভিযোগ করা হয়েছে যে একজন শীর্ষস্থানীয় বিচারক আদানিকে বিশেষ সুবিধা দিয়েছেন।
অপরাধ প্রমাণিত হলে তাঁর কারাদণ্ড হতে পারে। তবে আদালতের একটি আদেশে নিষেধ করা হয়েছে যে তিনি এই কোম্পানি এবং এর মালিক সম্পর্কে কিছু লিখতে বা বলতে পারবেন না। প্রতিবেদন প্রকাশের আগে পর্যন্ত আদানি ছিলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। তবে এরপর এই শত কোটিপতির সম্পদে ধস নামে, তিনি নিজে ধনীর তালিকায় নিচের দিকে নামতে থাকেন। তাঁর তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার অবশ্য এরপর খানিকটা স্থিতিশীল হয়েছে।
আদানি তাদের সম্পর্কে ওঠা অভিযোগ অস্বীকার করে হিনডেনবার্গের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে।এই কোম্পানি আগেই বিদেশে তাদের সমালোচকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। এদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার পরিবেশবাদী বেন পেনিংস। দাবি করা হয়েছে যে কুইন্সল্যান্ডে আদানির কয়লাখনির বিরুদ্ধে তার আন্দোলনের ফলে কোম্পানির লাখ লাখ ডলার ক্ষতি হয়েছে। আদানির মালিকানাধীন একটি কোম্পানি সিএনবিসি টিভি১৮–এর দুজন সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেছে। অভিযোগ,তারা বিদ্বেষপূর্ণ, মানহানিকর এবং মিথ্যা সংবাদ পরিবশন করেছেন। তবে আদানির একজন মুখপাত্র বলেছেন,আদানি গ্রুপ সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে এবং অন্য যেকোনো কোম্পানির মতো তাদেরও মানহানিকর, বিভ্রান্তিকর এবং মিথ্যা বিবৃতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে।
আদানির একজন মুখপাত্র আরও বলেন, অতীতে কখনো কখনো আদানি তাদের এই অধিকারের বিষয়টি ব্যবহার করেছে। গ্রুপটি সব সময়ই প্রচলিত আইন অনুযায়ী কাজ করেছে। হিনডেনবার্গের করা অভিযোগ বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে হেডলাইন হয়েছে। কিন্তু ভারতের অনেক গণমাধ্যম হয়—এগুলো এড়িয়ে গেছে কিংবা বাতিল করে দিয়েছে, অথবা প্রতিবেদন যারা লিখেছেন তাদের নিন্দামন্দ করেছে।
অনেকেই আদানির সুরে সুর মিলিয়েছে যে হিনডেনবার্গের প্রতিবেদন ইচ্ছাকৃতভাবে ‘ভারতকে আক্রমণ করেছে।একটি টেলিভিশনে এমন কথাও বলা হয়েছে যে এটি ছিল দেশের প্রতি আর্থিক সন্ত্রাস’–এর একটি ঘটনা। এই ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ। একজন বিরোধী সাংসদ বলেছেন যে তাদের এই পারস্পরিক সম্পর্কের কারণে দুজনই লাভবান হয়েছেন। সমালোচকেরা বলেন, আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে ভারতীয় গণমাধ্যমের যে অনাগ্রহ, তা আসলে ওই দুই ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্কেরই একটি প্রতিফলন।
নিউজলন্ড্রির সাংবাদিক মণীষা পান্ডে বলেন,এর অন্যতম কারণ হলো আদানির গল্প এবং মোদির গল্প আসলে একই সুরে বাঁধা।এই ওয়েবসাইট ভারতের গণমাধ্যমকে সাধারণত একটু কঠোরভাবেই মূল্যায়ন করে।ভারতে ৪০০– এর মতো টেলিভিশন চ্যানেল রয়েছে। তবে মোদির সরকার সাধারণত ইতিবাচক কভারেজ পেয়ে থাকে। মণীষা পান্ডের মতে, হিনডেনবার্গের প্রতিবেদনকে দেখা হয়েছে শুধু ওই কোম্পানির বিরুদ্ধে একটি আক্রমণ হিসাবে নয় বরং মোদি তার সিদ্ধান্ত, তার আমলের বিরুদ্ধে একটি আক্রমণ হিসেবে। গত ডিসেম্বরে টেলিভিশন চ্যানেল এনডিটিভি অধিগ্রহণের মাধ্যমে আদানি নিজেই গণমাধ্যমের মালিক হয়েছেন। ভারতে যে সামান্য কয়েকটি গণমাধ্যম মোদির সমালোচনা করতে পেছপা হতো না, এনডিটিভি ছিল তার একটি। তবে এই ধনকুবের গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত যেকোনো আশঙ্কাকে নাকচ করে দেন। তিনি ফাইনান্সিয়াল টাইমসকে বলেন, সরকার যখন প্রতিদিন সঠিক কাজটি করে, তখন তা তুলে ধরতে সাংবাদিকদের ‘সাহস’ থাকতে হবে।
আদানি এনডিটিভি অধিগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা পরেই চ্যানেলটির অন্যতম জনপ্রিয় একজন উপস্থাপক পদত্যাগ করেন। মোদির কড়া সমালোচক রাভিশ কুমার পরে বলেন যে তিনি ‘বিশ্বাস’ করেন আদানির এনডিটিভি কেনার উদ্দেশ্যই হলো ভিন্নমত দমন করা।নিউজ পোর্টাল দ্য ওয়ারকে তিনি বলেন, আদানি কোনো রকম প্রশ্ন করা কিংবা সমালোচনার বিষয়টি স্থান দেন না।
ঠাকুরতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভারতে অসংখ্য ব্যবসায়ী নেতা গণমাধ্যমের মালিক হয়েছেন—এমন মতামত এবং তথ্য চাপা দিতে, যা তাদের সুবিধা দেয় না। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম করপোরেট জগত এবং রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে ‘যোগসূত্র’ হিসাবে কাজ করে। তাই এটি আশ্চর্যের কোনো বিষয় নয় যে গণমাধ্যমের একটি বড় অংশই বড় ব্যবসায়ীস্বার্থের আজ্ঞাবহ হিসেবে কাজ করে।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 5 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 1 day আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 2 days আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 2 days আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 2 days আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 3 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক