admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৪ ১০:৪৮ পূর্বাহ্ণ
ঈদগাঁও কক্সবাজার প্রতিনিধিঃ ভারীবর্ষণে উজান থেকে আসা ঢলের পানিতে বিলিন হয়ে সড়কের মরণ দশায় পরিণত হয়ে পড়ে খুটাখালী ইউনিয়নে বিভিন্ন গ্রামীণ সড়ক। জানা যায়,খুটাখালী বাজার থেকে হাফেজখানা হয়ে হাজীপাড়া-শান্তিবাজার,ইসলাম বাজার ও নতুন বাজার সড়কটির উত্তর পাড়াস্থ খুটাখালী খালের লাগোয়া কার্পেটিং সড়ক উজান থেকে আসা ঢলের পানিতে সকড়ের দ্বিতীয়াংশ তলিয়ে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়াও বাক্কুমের ব্রীজের ঢালাই উঠে গিয়ে ফুটো হয়। তাছাড়াও শান্তিবাজার থেকে হেতালিয়াপাড়া, তলিয়াঘোনা যাতায়াত সড়কটি আমানের বাড়ী সংলগ্ন জায়গাতে ভেঙ্গে ঘরের ছাউনিতে পড়ে।হাঁটাচলা র্দূবিসহ হয়ে পড়ে।
বিশেষ করে, খুটাখালী বাজারের মহাসড়কস্থ ব্রীজের পাশ দিয়ে হাজীপাড়া,শান্তি বাজার সড়কটি বেহাল অবস্থা। তেমনিভাবে খুটাখালী বাজার থেকে উত্তর ফুলছড়ি হয়ে লালগোলা বাণিজ্য সড়কটিও ভেঙ্গে যানচলাচলসহ হাঁটা চলায় চরম র্দূভোগে পরিণত হয়েছে। খুটাখালী বাজার থেকে পূর্বপাড়া হয়ে পিয়াইজ্যাকাটা-হরিখোলা সড়কের গ্রামীণ টাওয়ার সামনে খালের ঢলের পানিতে ভেঙ্গে গেছে। একই সড়কের মাওলানা আবুল ফজল হুজুরের বাড়ীর সামনে খালের লাগোয়া সড়কটি পানিতে তলিয়ে গিয়ে যানচলাচল বন্ধ সহ হাঁটাচলাও মুসকিল হয়ে পড়েছে।
ফলে সবক’টি দিয়ে স্কুল,মাদ্রাসা,কলেজে পড়ুয়া শিক্ষার্থী,প্রসূতি,বয়োবৃদ্ধ সহ সাধারণ পথচারী ও ত্রি-হুইলার যানচলাচল সীমাহীন র্দূভোগ,র্দূদশা সৃষ্টি হয়। এছাড়াও ছোট-বড় প্রত্যক সড়কে খানা-খন্দক সৃষ্টি হয়েছে। খুটাখালী ইউপি চেয়ারম্যানের মতে, অতিভারী বৃষ্টির ফলে জনবহুল সড়কগুলো ভেঙ্গে গেছে।এই কারণে যানচলাচল বন্ধ সহ হাঁটাচলাতে চরম র্দূভোগ পোহাতে হচ্ছে। ছোট ত্রি-হুইলার যানচলাচলসহ হাঁটাচলা স্বাভাবিক রাখতে আপদকালীন হলেও সড়ক মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।ভারীবর্ষণ শেষ হলে দ্রুত মেরামতের কাজ চলবে বলে জানান তিনি।