admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখঃ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের একটি গ্রামে তেরো বছরের কিশোর জটিল একটি রোগে ভুগছে। জন্মের তিন মাস পর থেকে হাত-পায়ে শেকড় মতো গজানোর মতো বিরল এক জেনেটিক রোগে ভুগছিল রিপন দাস।
যেটি পরবর্তীতে ট্রি-ম্যান বা ‘বৃক্ষ মানব’ সিনড্রোম বলে শনাক্ত করেন চিকিৎসকরা। এর আগে, ২০১৬ ও ২০১৭ সালে বিরল ‘বৃক্ষ মানব’ ও ‘বৃক্ষ-মানবী’ হিসেবে আবুল বাজানদার ও সাহানা খাতুন ব্যাপক আলোচনায় এসেছিলেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
রিপন দাস ২০১৮ সালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছিল। স্কুলে পড়াশুনা করতো। কিন্তু গত দুইমাস ধরে আরেক জটিল সমস্যায় পড়েছে কিশোর রিপন। তার পুরো শরীর হঠাৎ কালো বর্ণ ধারণ করতে শুরু করেছে। অতি দরিদ্র হওয়ায় তাঁর পিতা সুচিকিৎসা করাতে পারছেন না তাই দেশের বিত্তবানদের প্রতি আকুল আবেদন জানান সহযোগীতার জন্য।