হোম
নাগরিক ভাবনা

বিমানবন্দরে ‘ ই গেট’ কি আপাতত: শোভা হয়েই থাকবে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ আবু মহী উদ্দীনঃ বিমান বন্দরে ই গেট রয়েছে শোভা হয়ে। আমাকে এবং আমার ছোট মেয়েকে মাঝে মাঝে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এযারপোর্ট ব্যবহার করতে হয়। এয়ার পোর্টে ইমিগ্রেশন আর কাস্টমস মুর্তিমান আতংক। এ নিয়ে খুব কম লেখালেখি হয়েছে সে কথা বলা যাবেনা। কর্তৃপক্ষ মাঝে মাঝেই ঢাক ঢোল পিটিয়ে বাদ্যবাজনা বাজিয়ে , সংবাদ সম্মেলন করে জানান দেয়, যাত্রীদের সুবিধার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়। সর্বশেষ সংযোজন ই গেট।
এই গেট ব্যবহার করলে মাত্র ১৮ সেকেন্ড সময়ের মধ্যেই ইমিগ্রেশন শেষ হবে। স্ক্রিনে নীল বাতিতে  লেখা আছে, এই প্রক্রিয়ায় গেলে দ্রæত ইমিগ্রেশন শেষ হবে। কোন রকম প্রস্তুতি ছাড়াই বছর দেড়েক আগে বিমান বন্দরে ই পাসপোর্টধারীদের জন্য ২৭ টি ই গেট সেবা চালু করা হয়। শুরুতে কদিন এটা চললেও কয়েকদিন পর হঠাৎ জটিলতা দেখা দেয় এবং গেটগুলো এখন অকার্যকর অবস্থায় পড়ে আছে। জানা গেছে কেন্দ্রীয় পাসপোর্টের সঙ্গে ই গেটের সার্ভারের সংযোগ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এ ছাড়া বাংলাদেশ এখনো ই গেট ব্যবহার সংক্রান্ত আন্তর্জাতিক সনদও পায়নি। ফলে ভবিষ্যতেও ইমিগ্রেশনে ই গেট ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে শংকা আছে।
গত বছর ৭ জুলাই ঢাকা বিমান বন্দরে ই গেট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ বিমান বন্দরে মাসে ৫ লাখ যাত্রী বিদেশে যায়। তার মধ্যে গত বছরের ৭ জুলাই ই গেট উদ্বোধনের পর মাত্র ১লাখ ১৫ হাজার যাত্রী ই গেট ব্যবহার করতে পেরেছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ দাবী করেছে ঠিকভাবে চালু হলে ই পাসপোর্টধারীগণ ১৮ সেকেন্ডে নিজের ইমিগ্রেশন শেষ করতে পারবেন। ই পাসপোর্টধারী যাত্রী ভেরিফেকেশন শেষে ই গেট অতিক্রম করতে পারেন। প্রথমে পাসপোর্টের ডিজিটাল ছবিযুক্ত পৃষ্ঠা ই গেটের মনিটরে ছোঁয়াতে হয়। ১০/১৫ সেকেন্ডের মধ্যে কাঁচের দরজা খুলে যায়। ই গেট দিয়ে ঢুকে স্ক্যানিং , গেটের সামনে দাঁড়ালে ৫/৬ সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ই পাসপোর্টের যাবতীয় তথ্য যাচাই হয়ে যায়। গেট খুলে গেলে ইমিগ্রেশন সম্পুর্ন হয়।
ইমিগ্রেশন পুলিশ বলছে ভিন্ন কথা। তারা বলছে ই গেট পার হলেই ইমিগ্রেশন কমপ্লিট হয়না। ই গেট পার হবার পর আগের মতোই ইমিগ্রেশন ডেস্কে ভিসা ও অন্যান্য তথ্য যাচাই করতে হবে। পুলিশের অতিরিক্ত ডিআইজি ( ইমিগ্রেশন) জি এম আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেছেন , ভিসা পরীক্ষার সক্ষমতাই ই গেটের নাই। ই গেট শুধু পাসপোর্ট ও পাসপোর্টধারী যাত্রী একই ব্যক্তি কিনা তা সনাক্ত করবে।
এবারে মৌলিক প্রশ্ন হলো প্রস্তুতি ও অনুমোদন ছাড়াই ঢাকঢোল পিটিয়ে প্রচুর অর্থ ব্যয় করে যন্ত্রপাতিগুলো সেট করা হয়েছে প্রায় দেড় বছর আগে। মেসিন পড়ে আছে। আর কিছুদিন পরে আমরা হয়তো সবই ভুলে যাব। তখন আবার জানা যাবে, নকশায় ভুল ছিল। পড়ে থাকলে যন্ত্রপাতি নষ্ট হবে , চুরিও যে হবেনা সেকথা জোর দিয়ে বলা যাবেনা। কাষ্টমস গোডাউন থেকে ৫১ কেজি সোনা চুরি হচ্ছে আর ই গেটের যন্ত্রপাতি। ও সব তো খোলা জায়গায় পড়ে আছে।
অনেকদিন পর যন্ত্রপাতিগুলো আবার মেরামত করতে হবে, কনসালটেন্ট নিয়োগ করতে হবে। ট্রেনিংয়ের জন্য বিদেশে কর্মকর্তাদের পাঠাতে হবে। , অর্থ বরাদ্দ হবে, ঠিকাদারেরা কমিশন ভোগ করবে। শেষে হয়তো অনুশোচনা করতে হবে। বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালু হচ্ছে, যাত্রী চলাচল বেড়ে যাবে। এই অবস্থার সাথে তাল মিলিয়ে ‘ ই গেট ’গুলো সচল রাখা খুবই জরুরী।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 12 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 14 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 18 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক