হোম
আন্তর্জাতিক

বিজিবি : বিএসএফ সৈন্য নিহতের ঘটনা নিয়ে দু’রকম বক্তব্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০১৯ ৫:১১ অপরাহ্ণ

fisher-officer-mknewsbd

ফাইল ছবি

বিজিবি’র দেয়া ছবি এতে চারঘাটের মৎস্য কর্মকর্তা ও স্পিডবোটে করে আসা বিএসএফ সদস্যদের দেখা যাচ্ছে বলে বিজিবি বলছে ভারত-বাংলাদেশ সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে এক বিবাদ ও গোলাগুলির ঘটনায় এক ভারতীয় সীমান্ত রক্ষী নিহত হবার এক দিন পর ঘটনা সম্পর্কে দু’রকম বর্ণনা পাওয়া যাচ্ছে।
এ ব্যাপারে বিজিবি ও বিএসএফের আলাদা আলাদা বিবৃতি দিয়েছে। বিজিবি বলছে, বিএসএফের সৈন্যরা প্রথমে গুলি ছোঁড়ে এবং এর পরে তারা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিন্তু বিএসএফ বলছে, তাদের সৈন্যরা কোন গুলিই করেনি। নিহত বিএসএফ সদস্যের নাম বিজয়ভান সিং। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একে ‘অনাকাঙ্খিত এক দুর্ঘটনা’ বলে বর্ণনা করে  জানিয়েছেন যে এর পর দুই বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের মধ্যে যোগাযোগ চলছে। এ ঘটনা দু’দেশের সম্পর্কে কোন বিরূপ প্রভাব ফেলবে না বলেও তিনি উল্লেখ করেন।
বিজিবির সংবাদ বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে ‘রাজশাহী ব্যাটালিয়নের অন্তর্গত চারঘাট বিওপি এলাকায় পদ্মা নদীর পাড়ে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩ জন জেলেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মাছ ধরতে দেখা যায়।’ বাংলাদেশে বর্তমানে মা ইলিশ সংরক্ষণের জন্য ইলিশ ধরা বন্ধ – তাই উপজেলার একজন মৎস্য কর্মকর্তাসহ তিন জনের একটি দল সেখানে গিয়ে একজন জেলেকে আটক করে, অন্য দুজন পালিয়ে যায়।বিবৃতিতে বলা হয়, এর পর বিএসএফের চারজন সদস্য বাংলাদেশের সীমানার ৬৫০ গজ ভেতরে এসে ওই জেলেকে ফিরিয়ে নিতে চায়। কিন্তু বিজিবি জানায়, নিয়মানুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে।
বিজিবির বিবৃতিতে আরো বলা হয়, “বিজিবি টহল দল বিএসএফ সদস্যদেরকে আরও জানায় যে, আপনারাও অবৈধভাবে বাংলাদেশে এসেছেন, তাই আপনাদেরকেও নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট হস্তান্তর করা হবে। তখন বিএসএফ সদস্যরা আতংকিত হয়ে জোরপূর্বক ধৃত জেলেকে নিয়ে ঘটনাস্থল হতে চলে যেতে চাইলে বিজিবি সদস্যরা তাদের বাধা প্রদান করে।”বিবৃতিতে বলা হয়, এসময় বিএসএফের লোকেরা গুলিবর্ষণ করে, এবং তখন বিজিবিও আত্মরক্ষার্থে গুলি করে। এতে বিএসএফের একজন নিহত এবং আরেকজন আহত হয়। তবে বিএসএফের দক্ষিণবঙ্গ অঞ্চলের ডিআইজি এস এস গুলেরিয়া  জানিয়েছেন, বিজিবির ভাষ্য তারা মানতে নারাজ। তিনি বলেন, ‘বিএসএফের দিক থেকে একটি গুলিও চালানো হয় নি।’ ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া।
মি. গুলেরিয়া আরো জানান, “বেলা ১০:৩০ নাগাদ বাহিনীর পাঁচ সদস্যকে সঙ্গে নিয়ে পোস্ট কমান্ডার বিজিবি’র সঙ্গে পতাকা বৈঠক করতে যান। বৈঠকের পরেও আটক ভারতীয় মৎস্যজীবিকে ছাড়তে রাজী হয়নি এবং বিএসএফ’র সদস্যদের ঘিরে ফেলতে শুরু করে বিজিবি সদস্যরা।”

মি.গুলেরিয়া বলেন,পরিস্থিতি অন্য দিকে মোড় নিচ্ছে দেখে বিএসএফ দল যখন স্পীডবোটে ফিরে আসছিল, তখন হঠাৎই বিজিবি সদস্যরা গুলি চালায়। ভারতীয় সরকারি কর্মকর্তারা বলছেন, ঐ গোলাগুলিতে হেড কনস্টেবল বিজয়ভান সিংয়ের মাথায় গুলি লাগে, আর হাতে গুলি লাগে নৌকাচালকের।মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মি. সিং মারা যান বলে তারা জানান। এই ঘটনার পরে বিএসএফ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে গিয়েছেন। বিজিবি এবং বিএসএফ-এর মহাপরিচালকদের মধ্যে ফোনে কথাও হয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে বিএসএফ’র অবসরপ্রাপ্ত ডিআইজি সলিল কুমার মিত্র বলেন, “এটা অভূতপূর্ব ঘটনা। এর আগে কখনও পতাকা বৈঠকের সময়ে গুলি চালানোর ইতিহাস নেই।””পতাকা বৈঠক মানেই দুই বাহিনীর সম্মতি নিয়ে আলোচনা। সেখানে কেন বিজিবি গুলি চালালো, এটাই স্পষ্ট নয়। এরকম ঘটনা অনভিপ্রেত।” বিজিবি কর্মকর্তা ফেরদৌস মাহমুদ পরে জানান, সীমান্তে এখন কোন উত্তেজনা নেই, তবে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

কী বলছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী?

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই ঘটনাকে ‘অনাকাঙ্খিত এক দুর্ঘটনা’ বলে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন যে এই ঘটনার পর দুই বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের মধ্যে যোগাযোগ চলছে। এক সাক্ষাৎকারে পুরো ঘটনার একটি বর্ণনা দিয়ে তিনি বলেন, ইলিশ নিষিদ্ধ মৌসুমে বাংলাদেশের জলসীমায় আটক করে রাখা এক জেলেকে বিএসএফ জোর করে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছিল। কিন্তু বিজিবি এতে আপত্তি জানালে বিএসএফ তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় গুলি ছোঁড়ে । এর জবাবে বিজিবিও গুলি ছোঁড়ে বলে মি. খান জানান। শুক্রবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে বিষয়টার সুরাহা করা হবে বলে তিনি জানান। এই ঘটনা দু’দেশের সম্পর্কের ওপর কোন রেখাপাত করবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি,দালালের ১০ দিনের জেল।
আইন-বিচার 7 hours আগে

সান্তাহারে সরকারি পুকুর রক্ষায় অভিযান,জরিমানার পর অপরাধীদের চাপের মুখে প্রশাসন।
অপরাধ 7 hours আগে

​দিনাজপুরে শান্তিতে ঘুমাতে চাই স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার
দুর্ঘটনা 17 hours আগে

দিনাজপুরের খানসামা হোসেনপুর মাদ্রাসায় দুপুরে তালা।
রংপুর 17 hours আগে

সাভারে চালককে জবাই করে হত্যা।
ঢাকা 2 days আগে

সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব সরকারি পুকুর কেটে মাটি পাচার।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁয়ের পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা পুলিশের সচেতনতামূলক
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অসহায় নারীদের উপর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের নদী থেকে লাশ উদ্ধার।
দুর্ঘটনা 2 days আগে

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোন তদবির চলবেনা-ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক