হোম
নির্বাচিত কলাম

বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চাই না: নজরুল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোতালেব বাবু, স্টাফ রিপোর্টারঃ ভারত বাংলাদেশের জনগণের মর্যাদাকে গুরুত্ব দিচ্ছে না এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সীমান্তে যে কোনো ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা হওয়া দরকার। তিনি বলেন, আমরা কখনো চাই না যে, নিকট প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হোক। কিন্তু, আমরা কখনো এটাও মানতে রাজি নই যে, তারা এমন কিছু করুক যাতে বোঝা যায়।

রোববার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লেবার পার্টির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, কাঁটা তারের বেড়া দিতে পারেন তারা। এটা তাদের নিজেদের নিরাপত্তার জন্য করতে পারেন। কিন্তু, প্রশ্ন হচ্ছে সেই বেড়ায় ফেলানি ঝুলে থাকবে— এটা গ্রহণযোগ্য না।

আমরা মনে করি যে, সীমান্তে যে কোনো ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা হওয়া দরকার। আলোচনা করে যেটা ভালো হয়, উভয়ের কাছে গ্রহণযোগ্য, সেটা হওয়া উচিত। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বৈরশাসকের পতনের পর আমরা চেয়েছিলাম জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারুক এবং তাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে। এমন কিছু যোগ্য মানুষের হাতেই আমরা দায়িত্ব দিয়েছিলাম। আশা করছি, তারা জনগণের দুর্ভোগ যাতে কমে সে চেষ্টা করবে এবং যত দ্রুত গণতন্ত্রে ফেরত যাওয়া যায় তার ক্ষেত্র প্রস্তুত করবে।

ভ্যাট বাড়ানো প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটা বিশেষ পরিপ্রেক্ষিতে তাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা মনে করি, যে সিদ্ধান্ত জনগণের দুর্ভোগের কারণ হয় তেমন সিদ্ধান্ত নিয়ে সরকার জনপ্রিয় থাকতে পারে না। অথচ আমরা এই সরকারকে জনপ্রিয় দেখতে চাই। আমরা মনে করি যে, সরকারের অন্য পথ গ্রহণ করা দরকার। এই সরকার যদি জনপ্রিয়তা হারায়, তাহলে পতিত ফ্যাসিবাদের দোসররাই খুশি হবে। আমরা যারা আন্দোলনে ছিলাম, তারা কেউ খুশি হবো না। আমরা আশা করব, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যে সিদ্ধান্ত তাদের জনগণ থেকে দূরে সরিয়ে দেবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, একসঙ্গে যারা আন্দোলন করেছি, তাদের সবার সঙ্গে মতবিনিময় করছি। এই মতবিনিময় শেষে এ বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানাব। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 7 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 10 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 18 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 1 day আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 day আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক