হোম
নির্বাচিত কলাম

বিএনপি কেন জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ পাঁচই অগাস্টের পর থেকেই নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে দীর্ঘদিনের দুই রাজনৈতিক মিত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের। সবশেষ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে গত ডিসেম্বরের শেষদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বক্তব্যের প্রসঙ্গ টেনে মি. আহমদ বলেন, জামায়াতে ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম।

আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে। এই সুযোগে বোধহয় তারা একাত্তরের ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে, তারা একাত্তরের তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে, বলেন তিনি। তবে বিভিন্ন সময়ে দলটির ভূমিকা নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এ ধরনের প্রশ্ন তোলার বিষয়টি নতুন নয় বলেই মত জামায়াতের।

দলটির আমিরের কথাকে ভিন্নভাবে চিত্রায়িত করা এবং এটাকে কেন্দ্র করে বক্তব্য দেয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ। দেশপ্রেম নিয়ে ডা. শফিকুর রহমান সাহেব তার দলের অবস্থান তুলে ধরেছেন। তিনি জামায়াতে ইসলামীকে একটা দেশপ্রেমিক দল বলেছেন। তার মানে এই নয় যে আর কোনো দলের মধ্যে দেশপ্রেম নেই, বলছিলেন তিনি। একইসঙ্গে জামায়াতে ইসলামী এই জাতীয় বক্তব্যকে আমলে নেয় না” উল্লেখ করে দেশের জনগণ দলটির ভূমিকা সম্পর্কে জেনেই তাদের “সমর্থন দিয়ে যাচ্ছে এবং অব্যাহতভাবে জামায়াতের সমর্থন বৃদ্ধি পাচ্ছে” বলে মন্তব্য করেন মি. আকন্দ।

কেবল এবারই নয়, বিগত সরকারের পতনের পর থেকেই কখনো নির্বাচন, কখনো আওয়ামী লীগ বা ভারতসহ নানা ইস্যুতে দীর্ঘদিনের দুই জোটসঙ্গীর নেতৃস্থানীয়দের ইঙ্গিতপূর্ণ বাক্যবিনিময়ে জড়াতে দেখা গেছে। বিশ্লেষকরা অবশ্য বলছেন, রাজনৈতিক সমীকরণের কারণেই এক সময়কার বন্ধুত্ব এখন দ্বান্দ্বিক সম্পর্কে রূপ নিচ্ছে। তার ওপর বাংলাদেশের রাজনীতিতে বরাবরই যে মেরুকরণ দেখা গেছে, সেখানে আওয়ামী লীগ মাঠে না থাকায় সেই জায়গা দখলও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে কী বলেছেন নেতারা গত ২৯শে ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাঁচই অগাস্টের পর কি আমরা ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরাতো দেখেছি ইসলামী ব্যাংক কীভাবে গ্রাস করে নিলো একটি রাজনৈতিক দলের অনুসারীরা।

তাহলে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না। কাকে উদ্দেশ্য করে বলছেন? আমরা কি বুঝতে পারি না? কারা পায়ের রগ কাটে তাদেরকে জনগণ ঠিকই জানে, চেনে, বলেন তিনি। এর দুইদিন আগে ২৭শে ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে একজন চাঁদাবাজ পালিয়েছে, আরেকজন চাঁদাবাজিতে লেগে গেছে” বলে মন্তব্য করেছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মি. রিজভীর বক্তব্যের পর একইদিন নীলফামারীতে এক পথসভায় মি. রহমান বলেন, “পাঁচ তারিখের পর একদল অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেলো। বোঝা গেলো, ডাকাতের বেশে নতুন ডাকাত গেছে ব্যাংক দখল করতে। কেউ কেউ বললেন, ব্যাংক ওমুক-তমুক দল দখল করেছে। ব্যাংক কেউ দখল করেনি। ব্যাংক তার মায়ের কোলে ফিরে আসবে, বলেন তিনি। এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অফিসিয়াল ফেসবুকে পোস্ট দেয় জামায়াতে ইসলামী। একইভাবে ফটোকার্ড বানিয়ে পোস্টটির জবাবও দেয় বিএনপি।

এর আগে, আওয়ামী লীগ, ভারত ও নির্বাচন ইস্যুতেও দল দুটির নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে। তাহলে কি এক সময়কার জোটসঙ্গী বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব বাড়ছে? এমন প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিবিসি বাংলাকে বলেন, বিএনপি-জামায়াত বরাবরই আলাদা দল ছিল। আওয়ামী লীগ একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিল বিএনপি-জামায়াত। কিন্তু বিএনপি-জামায়াততো এক না। বিএনপির তার পলিটিক্স আছে, জামায়াতের তার পলিটিক্স আছে। ন্যাচারালি আমাদের মধ্য দূরত্ব থাকবে,” বলেন মি. টুকু। একইসঙ্গে স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভিন্ন অবস্থানে থাকার বিষয়টি টেনে তিনি বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করি, জামায়াত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। মূল তো আছেই এই জায়গাটাতে।

তবে দুই দলের মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়া কিংবা ‘পাল্টাপাল্টি বক্তব্যের’ বিষয়টি মানতে নারাজ জামায়াতে ইসলামী। একইসঙ্গে এ ধরনের বক্তব্যকে নেতাদের নিজস্ব মন্তব্য উল্লেখ করে তা দুই দলের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেন, “দলগত কোনো সম্পর্কের দূরত্ব তৈরি বা আমাদের মধ্যে কোনো গ্যাপ তৈরি হচ্ছে এমন না। এটা দল ভার্সাস দল এভাবে আমরা দেখি না। গণতান্ত্রিক দেশে মানুষের মত প্রকাশের অধিকার আছে। একইসঙ্গে “কোনো নেতা যদি বক্তব্য রাখেন, সেটা দলের অপিনিয়ন (মতামত) না ব্যক্তির নিজের বক্তব্য এটা জনগণ ডিসাইড করবে” বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতিতে এই কাদা ছোড়াছুড়ি ডালভাতঃ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ মাঠে না থাকায় বদলে গেছে রাজনৈতিক সমীকরণ। আগামী নির্বাচনের জন্য বিএনপিকে টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। রাজনীতিতে “পরস্পরের প্রতিদ্বন্দ্বী” হয়ে ওঠা দুই দলের এমন মুখোমুখি অবস্থানকে অবশ্য স্বাভাবিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। যখন আওয়ামী লীগ মাঠে ছিল, তখন আওয়ামী লীগ ছিল তাদের উভয়ের প্রধান শত্রু। শত্রুর প্রধান শত্রুর বিরুদ্ধে তাদের মধ্যে ঐক্য হয়েছিল,” বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ।

ফলে আসন্ন নির্বাচনি লড়াইকে মাথায় রেখেই দুই দল বিষোদগার করছেন বলেও মন্তব্য করেন তিনি। বলেন, “আমাদের দেশের রাষ্ট্রক্ষমতাকেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতিতে এই কাদা ছোড়াছুড়ি একেবারে ডালভাত। অনেকটা একই কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামিনা লুৎফা। তার মতে, “রাজনীতির খেলায় সবই সমীকরণ। এতদিন যে সমীকরণের কারণে জামায়াত বিএনপি সাথে ছিল, সেই একই সমীকরণের কারণে তারা এখন একসাথে থাকতে পারবে না। আর নতুন সমীকরণ তারা করবে এটাই স্বাভাবিক। এর সঙ্গে রাজনীতির মাঠে এককভাবে জামায়াতের নিজের জায়গা দখলেরও একটি বিষয় আছে বলেও মনে করছেন অনেকে। বলছেন, আওয়ামী লীগ মাঠে না থাকায় দলটির ভোটব্যাংক জামায়াতের দখল চলে যেতে পারে, আর এ নিয়ে শঙ্কা আছে বিএনপির। জামায়াততো কিছুটা জায়গা করে নিয়েছে বিএনপির প্রশ্রয় পেয়েই। এখন যেহেতু জায়গা হয়েছে, জায়গাটা সে আরও বড় করতে চায়, বলেন মি. আহমদ।

তিনি বলেন, “যেহেতু আওয়ামী লীগ কোণঠাসা অবস্থায় আছে, তাদেরতো প্রচুর ভোটার আছে। আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন যারা কখনোই বিএনপির সঙ্গে রিকন্সাইল (সমঝোতা) করবে না। তাদের দিকেও দৃষ্টি দিয়েছে জামায়াত যেন ওই ভোটগুলো পায়। আর একারণেই বিএনপি চাইছে আওয়ামী লীগ যেন মাঠে থাকে, যাতে করে জামায়াত সেই ভোটগুলো না পায়। সবাই এই হিসাব নিকাশ করছে বলেই মত এই বিশ্লেষকের। বিএনপির সঙ্গে জামায়াতের মুখোমুখি অবস্থানকে দলটির রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুম। জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল এবং আমার মনে হয়েছে এটা একটা রাজনৈতিক কৌশল।

যেভাবে তারা প্রভাব-প্রতিপত্তি নিয়ে বিরাজ করছে বা প্রতিটি কন্সটিটিউন্সিতে তারা যে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছে, সেটা আসলে রাজনৈতিক কৌশল বা ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা বা তাদের রাজনীতিকে পরিচিত করার একটা কৌশল হতে পারে,” বলছিলেন মি. মাসুম। তবে রাজনীতির নতুন সমীকরণের কারণে দুই যুগেরও বেশি সময়ের বন্ধুত্বে যে দূরত্ব তৈরি হয়েছে, সহসাই তা থামবে না বলেই মত বিশ্লেষকদের। বরং “নির্বাচনের গন্ধটা যত বেশি বেশি করে লাগবে, ততই বিএনপি-জামায়াতের এই দ্বন্দ্বটা আরও প্রকট হয়ে দেখা দেবে” বলেই মনে করছেন মহিউদ্দিন আহমদ।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 14 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 14 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 15 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক