মিরু হাসান || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
বাংলার মাটিতে খুনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধ। রবিবার (০৯ নভেম্বর) বিকাল ৪টায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মীর স্নিগ্ধ বলেন জুলাই যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, সেই দেশকে বাঁচাতে তরুণদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে হবে।
তিনি আরও বলেন আমার মা মীর মুগ্ধের লাশ নিয়ে কেঁদেছেন। তবুও স্বৈরাচার সরকার আমাদের ভাইয়ের লাশ দাফন করতেও বাধা দিয়েছিল। আমি আমার ভাইয়ের লাশ নিজ হাতে দাফন করেছি খুনি শেখ হাসিনার কারণে।
তিনি আহ্বান জানান খুনি শেখ হাসিনার নাম বাংলার ইতিহাস থেকে মুছে ফেলতে হবে। তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে একটি সুন্দর, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও এমপি প্রার্থী মীর শাহে আলম।এর আগে মীর স্নিগ্ধ বগুড়ার মহাস্থানগড় এলাকায় হযরত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করেন।