admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০৫ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,স্টাফ রিপোর্টার ঢাকাঃ কভিড-১৯ এর বিধি নিষেধ কাটিয়ে বাংলাদেশ বিমানের বেশকিছু গন্তব্যে নিয়মিত ফ্লাইট চালু করেছে।এতে করোনাকালীন সময়ের ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে পারবে বলে বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষ। এ বছরই আমেরিকার টরোন্টো ও নিউইয়র্কে ফ্লাইট শুরু করারও প্রস্তুতি নিচ্ছে বিমান। আগামী মার্চ মাস থেকে অনলাইনে আবারও পাওয়া যাবে বিমানের টিকিট।
করোনা পরিস্থিতিতে গত দুই বছরে বেশি ক্ষতিগ্রস্ত খাত সরকারী- বেসরকারি এয়ারলাইন্স গুলো। তবে করোনার টিকা দেয়া শুরুর পর থেকে অনেকটাই ধাতস্থ এই খাত। কিছু সুনির্দিষ্ট গন্তব্য ছাড়া ফ্লাইট চলাচল নিয়মিত হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল জানান, আর্থিক ক্ষতি তারা কাটিয়ে উঠছেন।
প্রবাসী শ্রমিকদের পরিবহনে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থা। তিনি আরো জানান, আধুনিক প্রজন্মের উড়ো জাহাজ নিয়ে ১৯টি গন্তব্যে যাত্রী পরিবহন করছে বিমান। নতুন রুট বিন্যাসেও রয়েছে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা। আগামী মার্চ মাসে ঢাকা-টরোন্টো গন্তব্যে উড়বে বিমানের উড়োজাহাজ। নিউইয়র্কেও এ বছরই ডানা মেলতে চায় বিমান বাংলাদেশ।