হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশ আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬১ লাখ ডলার পেয়েছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

নাহিদা নাসরিন, স্টাফ রিপোর্টার ঢাকাঃ ২ ফেব্রুয়ারী ২০২৩ খ্রীঃ বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: মেজবাউল হক ও অর্থবিভাগের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেয়া ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬১ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় প্রায় ৫ হাজার কোটি টাকা।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: মেজবাউল হক বলেছেন, আমরা আইএমএফ ঋণের ৪৭৬.১৭ মিলিয়ন বা ৪৭ কোটি ৬১ লাখ ডলারের মতো পেয়েছি। ঋণের এ অর্থ পাওয়ার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয়েছে ৩২.৬৯ বিলিয়ন ডলারে। করোনা মহামারীর ধাক্কা সামাল দেয়ার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে তীব্র ডলার সঙ্কট চলছিল। এ অবস্থায় সরকার ব্যয় কমাতে কৃচ্ছ্রতা সাধনের মতো কর্মসূচি গ্রহণ করে। বিলাসী পণ্য আমদানি নিরৎসাহিত ও অকারণে বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে এখন রিজার্ভ বাড়ায় পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ভোগ্যপণ্যের আমদানিতে ডলার সঙ্কট দূর হবে। রোজা সামনে রেখে ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক বিপুল পরিমাণ ডলারের জোগান দিয়েছে।  আইএমএফের ডলার যুক্ত হওয়ার ফলে দিনশেষে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৯ কোটি ডলারে। এতে করে রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। রিজার্ভ বাড়ায় আমদানি-রফতানি কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, আইএমএফের এই ঋণের ডলার ছাড়করণের পর তা তাৎক্ষণিকভাবে সরাসরি কেন্দ্রীয় ব্যাংকে থাকা বাংলাদেশ সরকারের নির্দিষ্ট হিসাবে (এ্যাকাউন্ট-নম্বর) জমা হয়েছে।উল্লেখ্য, এর আগে ৩০ জানুয়ারি গভীর রাতে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফের প্রধান কার্যালয়ে নির্বাহী পর্ষদের সভায় ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন দেয়া হয়। আর তখনই জানানো হয়েছিল ঋণের প্রথম কিস্তি ফেব্রুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে দেয়া হবে। আইএমএফের দেয়া সুষ্পষ্ট শর্তগুলো মানার ওপরও জোর দেয়া হয়েছে। ঋণের প্রথম কিস্তিতে শর্ত পরিপালনে তেমন কোনো বাধ্যবাধকতা না থাকলেও পরবর্তী ৬ কিস্তি পেতে হলে আইএমএফের দেয়া সব শর্ত মানতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। অর্থনীতিবিদরাও আইএমএফের পরবর্তী কিস্তি পেতে শর্ত মানার ওপর জোর দিয়েছেন।
তবে ঋণ সরকারের অনুরোধে অনুমোদনের পরই আইএমএফ দ্রুত প্রথম কিস্তি ছাড় করেছে। এর অংশ হিসেবে বেশকিছু শর্ত দিয়েছে সরকার। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানিখাতে ভর্তুকি ব্যয় কমিয়ে আনা, আর্থিক খাত সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি, ঋণ খেলাপি কমিয়ে আনা এবং রফতানি বহুমুখীকরণ এবং রেমিটেন্স আয় বাড়ানোর মতো পদক্ষেপ নেয়ার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু।
দুর্ঘটনা 10 hours আগে

সুনামগঞ্জে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড।
আইন-বিচার 15 hours আগে

আশুলিয়া-সাভারে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন রিভলবার উদ্ধার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরি:জনমনে চরম আতঙ্ক।
অপরাধ 1 day আগে

রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ:পঞ্চগড়ে শিল্পমন্ত্রী
রংপুর 1 day আগে

দিনাজপুর ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী আটক।
আইন-বিচার 1 day আগে

বগুড়ায় একদিনের নবজাতককে গলা কেটে হত্যা বাবা, মাসহ ৪ জন
অপরাধ 1 day আগে

ঘা না শুকাতেই জামিনে মুক্তি সান্তাহারে মানুষের মাঝে আতঙ্ক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক