মিরু হাসান || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
গত ২৮/০৮/২০২৫ ইং তারিখ বিকাল অনুমান ৪ টার সময় ভিকটিম কলেজে ভর্তির ফরম তোলার জন্য বাড়ী থেকে ফুলবাড়ী বাজারে কম্পিউটারের দোকানের উদ্দেশ্যে রওনা করে। উক্ত তারিখ বিকাল অনুমানিক ৪ টা ১৫ মিনিটে ফুলবাড়ী বাজারস্থ সুকদহ ব্রীজের পূর্ব পার্শ্বে পৌছালে ১নং আসামী অজ্ঞাতনামা সিএনজি যোগে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে কৌশলে জোর পূর্বক সিএনজিতে তুলে অপরহণ করে নিয়ে যায়।
পরে ভিকটিমের মাতা বাদী হয়ে, বগুড়া সারিয়াকান্দি থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ আসামীদেরকে দ্রুত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গ্রেফতার থেকে পরিত্রান পাওয়ার জন্য বগুড়া আদমদিঘী উপজেলা সান্তাহার ঢাকা বাসস্ট্যান্ট এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিক্তিতে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল কর্তৃক গত ৭ নভেম্বর রাতে আদমদিঘী সান্তাহার ঢাকা বাসস্ট্যান্ট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরন মামলার ১নং পলাতক আসামী মোঃ সিয়াম (২০), পিতা সাইফুল ইসলাম, সাং ফুলবাড়ি (গুলপাড়া), থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে গ্রেফতার করে এবং উক্ত মামলার ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।