admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ
মাহাবুব হোসেন লিটু,ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৮ ডিসেম্বর দুপুর ১২ টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রকল্প এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সুমন কান্তি সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আকবর আলী, বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, সংস্থা প্রজেক্ট এর জেলা কনসালটেন্ট নাজমুল হক, ৬ ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সাংবাদিক আলমগীর হোসেন আসিফ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ প্রমূখ।