তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
দিনাজপুরে প্রচন্ড শীত কে উপেক্ষা করে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী আনিছুর রহমান।
এ সময় উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি পার্বতীপুর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য এ পর্যন্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে পার্বতীপুর উপজেলায় জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আড়াইহাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||