প্রবাসীর ঈদ
শফিকুল ইসলাম রিপন
ও ভাই প্রবাসী কাদঁছো কেন একা?
কোথায় তোমার নতুন জামা কোথায় তোমার জুতা?
নারে ভাই কাদঁবো কেন চোখে ময়লা গেছে,
জামাকাপড় আর জুতা?
আছে তো গত বছরের যেটা।
আমি তো ভাই মহাখুশী
বাড়িতে পাঠিয়ে টাকা,
সেই টাকাতে পরিবারের কিনছে এটাসেটা।
মাথার গাম পায়ে ফেলে করি ইনকাম,
তবুও ভাই পরিবারে পাইনা একটু দাম।
ভাই বলে লাগবে টাকা কিনতে হবে গাড়ি,
বোন বলে এই ঈদে দিবে দামী শাড়ী।
বাবা বলে খোকা কিনতে হবে জমি
মা বলে এই মাসে দিবি নতুন ঘর তুলি,
বউ বলে শুনছো বাবুর বাপ,
তোমার পোলায় স্কুলে যাবে টাকার খুবই চাপ।
এটাসেটা চিনতা করে প্রবাসীর
ঈদের দিন যায় চলে,
মনের কষ্ট বুকে নিয়ে বালিশ বিঝে চোখের জ্বলে।