admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ
মোঃ সানিয়াদ হোসেন সাঈদী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে এক লাফে পণ্যটির দাম দ্বিগুণের বেশি হয়ে গেছে।
শনিবার (৯ ডিসেম্বর) সারাদেশের বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ দাম বিক্রি হচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন ক্রেতারা।
শুক্রবার (৮ ডিসেম্বর) দেশি পেঁয়াজ ১০ থেকে ২০ টাকা বেড়ে কেজিপ্রতি ১২০ টাকায় বিক্রি হচ্ছিল; যা আজ ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর আমদানি করা পেঁয়াজ গতকাল ১০০ টাকায় বিক্রি হলেও আজ সকালে ১৬০ ও বিকাল গড়াতেই ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে দাম বাড়ায় বিক্রেতারাও পেঁয়াজ বিক্রি কমিয়ে দিয়েছেন। প্রত্যেকটি দোকানে অল্পসংখ্যক পেঁয়াজ সামনে সাজিয়ে রেখেছেন।