হোম
নির্বাচিত কলাম

পার্বতীপুরে মিথ্যা মামলার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুন, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি: পার্বতীপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিএনপি, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় স্থানীয় কেন্দ্রীয় বাস টার্মিনাল মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে পৌর বিএনপি’র সভাপতি আনোয়ারু হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, ফুলবাড়ি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ফুলবাড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হক (নাজু)।

দিনাজপুর জেলা বিএনপি’র অন্যতম সদস্য পার্বতীপুর উপজেলা যুব দলের সদস্য সচিব মাহাবুব রশীদ সংগ্রাম, হরিরামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন (তপু), ফুলবাড়ি উপজেলার যুব দলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, হামিদপুর ইউনিয়ন বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাফিজুল হক, যুবদল নেতা সাকিব হোসেন ডলার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে যুবদল নেতা সাকিব হোসেন ডলারের বাসায় সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব রশীদ সংগ্রাম।

তিনি বলেন, গত ৩০ মে রাতে বড় পুকুরিয়া কয়লার খনি থেকে এক ট্রাক স্ক্র্যাব মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে খনির বাহিরে প্রায় ৬০-৭০ জন দুবৃত্ত মাল বোঝাই ট্রাকটিকে আটক করে। মালামাল ক্রয়কারী ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী আরিফুল হক সেনাবাহিনীকে বিষয়টি অবহিত করলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনসিপি’র পার্বতীপুরের সংগঠক তারিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। ওই রাতেই আটক তারিকুল ইসলাম ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন (সাদো), উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব রশীদ সংগ্রাম, উপজেলা যুবদলের নেতা মমিনুল হক, যুবদল নেতা সাকিব হোসেন (ডলার) সহ ৯ জনসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করে ঠিকাদারের কর্মচারী আরিফুল হক চাঁদাবাজির মামলা করেন।

মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন আয়োজনকারীদের অভিযোগ, একটি বিশেষ মহলের ইন্ধনে পার্বতীপুর থানা পুলিশ কোন প্রকার সুষ্ঠ তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে মামলাটি রেকর্ড করেন। বক্তারা দাবী করেন, ওই ঘটনার সাথে বিএনপি’র কেউ জড়িত ছিলেন না। তাদেরকে ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানী করার উদ্দেশ্যেই মিথ্যা অভিযোগে মামলায় জড়ানো হয়েছে। তারা ওই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানায়,নতুবা কঠোর কর্মসূচী দেয়ার কথা জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 16 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক