হোম
জনদুর্ভোগ

পার্বতীপুরে ব্রিজ নির্মাণে তদারকি নেই ভোগান্তি জনগনের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ মে, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে ব্রিজ নির্মাণে তদারকি নেই ভোগান্তি জনগনের। এমন বেহাল অবস্থা পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের তিলাই নদীর ব্রিজ নির্মাণে এলাকাবাসী অভিযোগ তুলেছে। জানা গেছে উপজেলার পশ্চিম -দক্ষিণ কোণের অধিকাংশ জনগন শহরমুখী হন এ দুটি ব্রিজ দিয়ে যাতায়াতে করে। প্রতিনিয়ত ঝুঁকির মুখে ব্রিজ পারাপারে ভারী যানবাহন অটো, ভ্যান মোটরসাইকেল, রিকশা পথচারী চলছে।

এমন একটি জনপদের নাম পার্বতীপুর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়ন। একাধিক সুত্রে জানা গেছে , ব্রিজ নির্মাণাধীন ঠিকাদারের গাফিলতির কারণেও বটে। পার্বতীপুর উপজেলার একই ইউনিয়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দুটি সেতুর নির্মাণের কাজ চলছে। সিডিউল অনুযায়ী কাজ শেয হবার কথা থাকলেও দীর্ঘ চার বছরেও ব্রিজটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় পথচারী ও যানবাহনের দুর্ভোগের শেষ নাই।

এটি যেন মরণ চিহ্নে পরিনত হচ্ছে। এটির অবয়ব পার্বতীপুর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের পূর্ব দিকে অদুরে তিলাই নদীর নির্মাণাধীন ৩০ মিলিমিটার দৈর্ঘ্যর পি এস সি গার্ডার ব্রিজ এবং একই পথে একই ইউনিয়নের দুটি ব্রিজের কাজ করে যশোরের আইসিএল (পিভিটি) এলজিইডি সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান আইসি এলের সঙ্গে সেতু দুটির নির্মাণ কাজ চুক্তি হয়। এতে নির্মাণ ব্যয় ৭ কোটি ৯৬ লাখের উর্ধে। এর মধ্যে চন্ডিপুর ঝাড়ুয়াডাঙ্গা সেতুর নির্মাণ ব্যয় ৩ কোটি ৫ লাখের উর্ধে। এটি ২০২২ সালে ৬ মার্চ কাজ আরম্ভ হয়। শেষ হবার কথা ছিল ১১ অক্টোবর ২০২৩।

কাজটির চলমান প্রক্রিয়ায় একাধিক বার সময় বেড়ে নিয়েও কাজ শেষ করতে পারে নাই। অপরদিকে বছির-বানিয়াহাট সংলগ্ন ব্রিজটি ৮১ মিলিমিটার দৈর্ঘ্য । নির্মাণ ব্যয় ৪ কোটি ৯০ লাখের উর্ধে। কাজটি ১৯ ডিসেম্বর ২০২১ শুরু করে। শেষ হবার কথা ছিল ৩১ জুন ২০২৩। এ কাজটিতেও একাধিক সময় বাড়ায়। তারপর ও কাজ শেষ করতে পারে নাই। এ প্রতিবেদক ৫ মে স্পর্টে গেলে এলাকার রাসেল মিজমুল, নজরুল ইসলাম, মানিক, মোজাফ্ফর হোসেন জানান, যুগের পর যুগ যাচ্ছে তবু্ও ব্রিজের কাজ শেষ হচ্ছে না।

আর কতদিন লাগবে বলে অভিযোগ করেন। এ ব্যাপারে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা আখতার হোসেন বলেন, ব্রিজ দুটি আমার আওতায় থাকলেও এ বিষয়ে কিছু বলতে পারবোনা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জেনে আপনাকে জানাতে পারার কথা বলেন । এছাড়া ব্রিজ নির্মাণধীন কর্মরত মিস্ত্রি হালিম জানান, আমরা চেষ্টা করছি কোরবানির আগেই ব্রিজের কাজ শেষ করবো।

ঠিকাদার রফিকুল ইসলামের সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা প্রকৌশলী আহসান হাবিব বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে ব্রিজ দুটির নির্মাণ কাজ সময় মতো হয়নি। তারা চারবার সময় নিয়েছে । তবে আগামী ৩০ জুনের মধ্যে শেষ সময় নেয়ার কথা জানান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 12 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 14 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 18 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক